সামাজিক যোগাযোগমাধ্যম চালুর সিদ্ধান্ত ৩১ জুলাই

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শনিবার (২৮ জুলাই) নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ফেসবুক, ইউটিউব এবং টিকটককে চিঠি দিয়েছে বলে আজ রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিটিআরসি তে আয়োজিত সংবাদ সম্মেলনে পলক বলেন, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে তাদের কাছে জানতে চেয়েছি যে, তারা কি বাংলাদেশের সংবিধান মেনে বাংলাদেশের সাইবার স্পেস ব্যবহার করতে চায় নাকি আইন ভেঙে?

৩১ জুলাই বিটিআরসি তে এসে লিখিত এবং মৌখিকভাবে জবাব ও ব্যাখ্যা দিতে বলেছি। তাদের থেকে শুনে সিদ্ধান্ত নিতে চাই। সম্পূর্ণভাবে কোনো অ্যাপ্লিকেশন বন্ধ করিনি। বাকিটা তাদের ওপর নির্ভর করবে। তারা দায়িত্বশীল আচরণ করলে সরকারের সহযোগিতা পাবে। আমরা কোনো কিছু বন্ধ করতে চাই না।

সামাজিক যোগাযোগ মাধ্যম আওয়ামী লীগের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে এমন ইঙ্গিত করে পলক বলেন, গত ১ মাসের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও গুজব ছড়িয়ে যেসব কনটেন্ট প্রকাশ করা হয়েছিল, সেগুলো তাদেরকে পাঠিয়েছি। যতগুলো কনটেন্ট তারা সরিয়েছে, প্ল্যাটফর্ম বন্ধ করেছে সেটা অতি নগণ্য, আমাদের কাছে অগ্রহণযোগ্য।

আওয়ামী লীগের সমর্থনে কাজ করা ৫০ পেজ ও একাউন্ট বন্ধ করেছে। একই কাজ বিএনপির ভেরিফায়েড পেজ থেকে বা তারেক রহমানের পেজ থেকে যা পোস্ট করা হচ্ছে, সেগুলো কেন ব্লক করা হচ্ছে না।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

১৭ ঘণ্টা আগে

২৫ বছরের অপেক্ষার অবসান, অবশেষে মায়ের বাহুডোরে ফরিদ

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।

১৯ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির শপথ সম্পন্ন, শপথ নিলেন ৪ মন্ত্রী-২ প্রতিমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ২৫৫ জন সংসদ সদস্যের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ভোট পান ৮৮টি।

১ দিন আগে

ওয়াটারএইডের আঞ্চলিক পরিচালক জনস্বাস্থ্যবিদ খায়রুল ইসলাম মারা গেছেন

প্রথিতযশা এই জনস্বাস্থ্যবিদ নিরাপদ পানি ও জনস্বাস্থ্য আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন। বস্তিবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করে গেছেন তিনি। চিকিৎসা ও ওয়াশ খাতসহ (ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন) নানা বিষয়ে সংবাদপত্রে কলাম লিখতেন তিনি।

১ দিন আগে