ডেস্ক, রাজনীতি ডটকম

প্রায় সবারই নজর ছিল এই প্রতিযোগিতায়। প্যারিস অলিম্পিকে নারীদের ৪০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টকে অনেকেই তকমা দিয়েছিলেন, ‘রেস অব দ্য সেঞ্চুরি।’ সেই রেস জিতলেন আরিয়ান টিটমাস।
৪০০ মিটার ফ্রিস্টাইলের ফাইনালে অস্ট্রেলিয়ান এই সাঁতারু স্বর্ণপদক ধরে রাখতে তিনি সময় নিয়েছিলেন ৩ মিনিট ৫৭.৪৯ সেকেন্ড। এই প্রতিযোগিতায় রূপা জিতেছেন ৩ মিনিট ৫৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে কানাডার ম্যাকিন্টোস। ৪ মিনিট ০.৮৬ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের লেডেস্কির। যুক্তরাষ্ট্রের সাঁতার জায়ান্টের এটি ১১ নম্বর অলিম্পিক পদক।
এই তিন সাঁতারুই সর্বশেষ তিন বিশ্ব রেকর্ডধারী। বর্তমান রেকর্ড টিটমাসেরই।
২০১৮ এর পর ৪০০ মিটার ফ্রিস্টাইলের কোন আন্তর্জাতিক প্রতিযোগিতা হারেননি অস্ট্রেলিয়ার টিটমাস। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ২০২১ টোকিও অলিম্পিক এ ২০২২ কমনওয়েলথ গেমসের ধারাবাহিকতা বজায় ছিল গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও। এবার প্যারিসেও এই ইভেন্টে স্বর্ণ হাতছাড়া করেননি তিনি।
আরও একবার স্বর্ণপদক ধরে রাখতে পেরে টিটমাস বলেন, ‘আমি নির্ভার অনুভব করছি। প্রথমবার জয়ের পর এটি ধরে রাখাটা ভিন্ন এক অনূভুতি। আমি জানি অলিম্পিক চ্যাম্পিয়ন হতে কতটা কষ্ট করতে হয়। দর্শকদের হর্ষধ্বনি, পরিবেশ, চাপ আর ভিলেজ লাইফ মিলে পারফর্ম করাটা সহজ নয়।’
ডন ফ্রেসারের পর অস্ট্রেলিয়ান নারী সাঁতারু হিসেবে অলিম্পিকে পুলে পদক ধরে রাখলেন টিটমাস। ২৩ বছর বয়সী তিতমুসের অলিম্পিকে এটি পঞ্চম পদক। স্বর্ণ জিতলেন টানা দ্বিতীয়বার।

জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভের মধ্যে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো ত্রুটি নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চ স্ল্যাবে বিল গণনাই মূল কারণ।
১৪ ঘণ্টা আগে
অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।
১৪ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’
১৬ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।
১৬ ঘণ্টা আগে