ডেস্ক, রাজনীতি ডটকম

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলা টাইগার্স মিশিশাউগা। ভ্যাঙ্কুবার নাইটসকে ২২ রানে হারিয়েছে তারা। এ ম্যাচে বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম।
৪ ওভারে স্রেফ ১০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন অধিনায়ক সাকিব। আগের ম্যাচে যদিও উইকেট পাননি। আরেক বাংলাদেশি শরিফুল ৪ ওভারে ১২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
ব্রাম্পটনে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলা টাইগার্স। শুরুতে অবশ্য সেভাবে রান ওঠেনি। তবে মাঝের ওভার থেকে রানের চাকা বাড়াতে থাকেন ইফতিখার আহমেদ। ৪০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫০ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন তিনি। শেষ দিকে ডিলন হেইলিগের ১৯ বলে ২৭ ও গুরপাল সিধু ৭ বলে ১০* রানের ক্যামিও ইনিংস উপহার দেন।
জবাবে হার্শ থাকেরের ৬৭ বলে ৭৯ রানের ইনিংসের পরও জিততে পারেনি ভ্যাঙ্কুভার। ৬ উইকেটে ১৩০ রান নিয়ে থামে তারা।

জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভের মধ্যে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো ত্রুটি নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চ স্ল্যাবে বিল গণনাই মূল কারণ।
১৪ ঘণ্টা আগে
অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।
১৪ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’
১৬ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।
১৬ ঘণ্টা আগে