প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারকে ১৯ জুলাই, ২০২৪ তারিখ হিসেবে ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী সরকারি চাকরি হতে অবসর দেওয়া হলো।
তিনি জানান, সোমবার (২৯ জুলাই) দুপুরে খবর পেয়ে যাত্রাবাড়ী গ্যাস রোড় এলাকার একটি বাড়ির পঞ্চম তলা থেকে মিষ্টি নামে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন আগে মিষ্টির স্বামী জিসান মারা যান। স্বামীর মৃত্যুর সইতে না পেরে মিষ্টি আত্মহত্যা করেছেন।
বৈঠকে মন্ত্রীদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আর
মাহমুদুল হাসান, জাকির হাসান, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।
তারা হলেন- মো. শওকত আলী চৌধুরী, মো. আতাবুল্লাহ, বিশ্বজিৎ দেবনাথ, মো. আমিনুল ইসলাম, মো. আলী রেজা, মো. বজলুর রহমান, কে এম ইমরুল কায়েশ, ফাহমিদা কাদের, মো. বশির উল্লাহ, এস এম মাসুদ হোসাইন দোলন এবং এ কে এম রবিউল হাসান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা চরম আকার ধারণ করায় সন্ধ্যা আইন বা কারফিউ জারি করা হয়েছিল। দেশের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসায় তা শিথিলের সময়ও বাড়ানো হচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে ১৩ ঘণ্টা করে কারফিউ শিথিল থাকবে।
সভা সূত্র জানিয়েছে, ঢাকা থেকে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুরের মতো কাছাকাছি দূরত্বে ট্রেন চলাচল করবে। একইভাবে দেশের এক জেলা থেকে অন্য জেলায় ট্রেন যাতায়াত চালু থাকবে, তবে সব ধরনের আন্ত নগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। আন্ত নগর ট্রেনের বিষয়ে আরো দুই-এক দিন পরে সিদ্ধান্ত আসতে পারে বলে।
কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আদালত তখন বলেন, টিয়ার শেল, রাবার বুলেট ব্যবহার করা যেতে পারে। তার আগে মাইকিং করে সতর্ক করতে হবে। আমরা কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছি না। পুলিশ কখন আর্মি কল করতে পারে সেটিও আইনে বলা আছে। পুলিশকে যে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল তার খবর ও ছবি খুব একটা প্রচারে আসে নাই।
ডিবির হেফাজতে থাকা কোটা আন্দোলনের সমন্বয়দের সঙ্গে সাক্ষাৎ করতে ডিবি কার্যালয়ে গিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। সোমবার (২৯ জুলাই) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের খবরে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব। সোমবার (২৯ জুলাই) জাতিসংঘ মহাসচিবের দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়। মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতিটি পড়ে শোনানো হয়।
২০১১ সালে জুয়েলের লিভার ক্যানসার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। মাঝে এক যুগেরও বেশি সময় ধরে এই শিল্পী ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেছেন দেশ ও বিদেশের চিকিৎসা সহযোগিতায়। অবস্থার খুব অবনতি হলে চলতি মাসের ২৩ জুলাই রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মাঝে ২৫ জুলাই খানিক উন্
স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
হাইকোর্ট বলেছেন, ‘সব মৃত্যুর ঘটনাই দুঃখজনক। কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় লজ্জিত।’ মঙ্গলবার (৩০ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে হামলা, সংঘর্ষ–সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও অন্তত ৪০৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সব বিভাগেই বজ্রবৃষ্টির হতে পারে বলেও সরকারি সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে কামাল আহমেদ (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ৯ টার দিকে মোহাম্মদপুরের কাঁটাসুর এলাকায় ঘটনাটি ঘটে।