পাকিস্তান এ-দলের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান এ-দলের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী আগস্টে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সফরের জন্য ঘোষণা করা হলো বাংলাদেশ এ-দলের স্কোয়াড। যেখানে আছেন মুশফিকুর রহিম এবং মুমিনুল হক। এছাড়াও থাকবেন একাধিক অভিজ্ঞ টাইগার ক্রিকেটার।

মঙ্গলবার পাকিস্তান সফরের ম্যাচগুলোর জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চারদিনের ম্যাচ দুটির জন্য ভিন্ন দল স্কোয়াড ঘোষিত হলেও একদিনের ম্যাচ তিনটির জন্য অপরিবর্তিত দলেই আস্থা রেখেছে বোর্ড।

প্রথম চারদিনের ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াড:

মাহমুদুল হাসান, জাকির হাসান, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।

দ্বিতীয় চারদিনের ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াড:

এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, জাকের আলী, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।

একদিনের ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াড:

সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মিটারের ত্রুটিতে নয়, নতুন ট্যারিফের কারণে জুনে বিল বেড়েছে: বিদ্যুৎ বিভাগ

জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভের মধ্যে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো ত্রুটি নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চ স্ল্যাবে বিল গণনাই মূল কারণ।

১০ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির ট্রাফিক অভিযান, একদিনে ২ হাজার ৩৩৬ মামলা

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।

১১ ঘণ্টা আগে

‘বৈষম্য দূর ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’

১৩ ঘণ্টা আগে

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।

১৩ ঘণ্টা আগে