যাত্রীবাহী ট্রেন চালানোর ঘোষণা, থাকবে শর্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে শুধু কারফিউ শিথিল থাকাবস্থায় ট্রেন চলাচল করবে। এতে করে লম্বা দূরত্বে ট্রেন চালানোর সুযোগ নেই, শুধু লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে।

আজ মঙ্গলবার রেল ভবনের আয়োজিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হামিক সভাপতিত্ব করেন।

সভা সূত্র জানিয়েছে, ঢাকা থেকে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুরের মতো কাছাকাছি দূরত্বে ট্রেন চলাচল করবে। একইভাবে দেশের এক জেলা থেকে অন্য জেলায় ট্রেন যাতায়াত চালু থাকবে, তবে সব ধরনের আন্ত নগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। আন্ত নগর ট্রেনের বিষয়ে আরো দুই-এক দিন পরে সিদ্ধান্ত আসতে পারে বলে।

তবে সভার সিদ্ধান্ত অনুযায়ী, কারফিউ চলাকালে, অর্থাৎ রাতে যাত্রীবাহী কোনো ট্রেন চলবে না। তবে তেলবাহী, পণ্যবাহী ট্রেনগুলো বিশেষ নিরাপত্তায় চলাচল অব্যহত থাকবে।

কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতর কারণে গত ১৯ জুলাই থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। পরে ২৫ জুলাই থেকে সীমিত পরিসরে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে। যদিও নিরাপত্তা বিবেচনায় ওই ট্রেন সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মিটারের ত্রুটিতে নয়, নতুন ট্যারিফের কারণে জুনে বিল বেড়েছে: বিদ্যুৎ বিভাগ

জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভের মধ্যে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো ত্রুটি নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চ স্ল্যাবে বিল গণনাই মূল কারণ।

১০ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির ট্রাফিক অভিযান, একদিনে ২ হাজার ৩৩৬ মামলা

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।

১১ ঘণ্টা আগে

‘বৈষম্য দূর ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’

১২ ঘণ্টা আগে

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।

১৩ ঘণ্টা আগে