শপথ নিলেন ৯ বিচারপতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শপথ নিয়েছেন অতিরিক্ত বিচারপতি থেকে স্থায়ী হিসেবে নিয়োগ পাওয়া নয় বিচারপতি। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল সাড়ে তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

এর আগে ২০২২ সালের ৩০ জুলাই অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন ১১ জন। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

তারা হলেন- মো. শওকত আলী চৌধুরী, মো. আতাবুল্লাহ, বিশ্বজিৎ দেবনাথ, মো. আমিনুল ইসলাম, মো. আলী রেজা, মো. বজলুর রহমান, কে এম ইমরুল কায়েশ, ফাহমিদা কাদের, মো. বশির উল্লাহ, এস এম মাসুদ হোসাইন দোলন এবং এ কে এম রবিউল হাসান।

দুই বছর পর ৩০ জুলাই নয়জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আর মো. আমিনুল ইসলাম ও এস এম মাসুদ হোসাইন দোলনকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

নয়জনের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের নয়জন অতিরিক্ত বিচারপতিকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

এ ছাড়া রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের দুজন অতিরিক্ত বিচারপতিকে ৩১ জুলাই থেকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগ শপথ নেওয়ার তারিখ হতে কার্যকর হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মিটারের ত্রুটিতে নয়, নতুন ট্যারিফের কারণে জুনে বিল বেড়েছে: বিদ্যুৎ বিভাগ

জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভের মধ্যে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো ত্রুটি নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চ স্ল্যাবে বিল গণনাই মূল কারণ।

১০ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির ট্রাফিক অভিযান, একদিনে ২ হাজার ৩৩৬ মামলা

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।

১১ ঘণ্টা আগে

‘বৈষম্য দূর ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’

১২ ঘণ্টা আগে

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।

১৩ ঘণ্টা আগে