Ad

খবরাখবর

দুই মামলায় জামিনে মুক্ত ভিপি নুর

০৬ আগস্ট ২০২৪

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর মেট্রোরেলে আগুন দেওয়ার ঘটনায় এবং সেতু ভবনের ভাঙচুরের দুই মামলায় জামিনে মুক্তিে পেয়েছেন। মঙ্গলবার (০৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার ও মুহাম্মদ নুরুল হুদা চৌধুরী জামিনের এই আদেশ দেন।

দুই মামলায় জামিনে মুক্ত ভিপি নুর

১১ আগস্ট থেকেও হচ্ছে না এইচএসসি পরীক্ষা

০৬ আগস্ট ২০২৪

নতুন সময়সূচিতে আগামী ১১ আগস্ট থেকে এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন এ সময়সূচিতেও পরীক্ষা হচ্ছে না। কবে নাগাদ স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে, সেই সিদ্ধান্তও এখনো হয়নি।

১১ আগস্ট থেকেও হচ্ছে না এইচএসসি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল খোলার সিদ্ধান্ত

০৬ আগস্ট ২০২৪

বিশ্ববিদ্যালয় ও সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল খোলার সিদ্ধান্ত

অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাকে স্বাগত জানাই: মিলার

০৬ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আলোচিত হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাকে স্বাগত জানাই: মিলার

এক দিনে সহিংসতায় দেশে প্রাণহানি শতাধিক

০৬ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের এক দফা দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশে ছেড়েছেন শেখ হাসিনা। এতে সোমবার (৫ আগস্ট) আনন্দ উল্লাসে মেতে ওঠে সারাদেশের জনগণ। তবে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ জনতা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হামলায় অন্তত ১২৪ জন নিহত হয়েছেন। বিস্তারিত

এক দিনে সহিংসতায় দেশে প্রাণহানি শতাধিক

আমুর বাসভবন থেকে মিলল ৫ কোটি টাকা

০৬ আগস্ট ২০২৪

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে ডলার, ইউরোসহ প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আমুর বাসভবন থেকে মিলল ৫ কোটি টাকা

এখন বাংলাদেশের জনগণ স্বাধীন : ড. ইউনূস

০৬ আগস্ট ২০২৪

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এমতবস্থায় দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বর্তমান পরিস্থিতিতে ছাত্রজনতার এ বিজয়কে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ

এখন বাংলাদেশের জনগণ স্বাধীন : ড. ইউনূস

সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

০৫ আগস্ট ২০২৪

আন্তঃবাহিনী পরিদপ্তর (আইএসপিআর) এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা : সমন্বয়ক নাহিদ

০৫ আগস্ট ২০২৪

অনেক পক্ষ সুযোগ নিয়ে আন্দোলনকারীদের উপর দোষ চাপাতে পারে জানিয়ে নাহিদ সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তার দাবি জানান। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিরোধে সবাইকে আহ্বান জানান।

২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা : সমন্বয়ক নাহিদ

১৮ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড় হতে পারে

০৫ আগস্ট ২০২৪

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এ

১৮ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড় হতে পারে

রাষ্ট্রীয় সম্পদ রক্ষার আহ্বান আন্দোলনের সমন্বয়কদের

০৫ আগস্ট ২০২৪

নাহিদ ইসলাম তাদের আন্দোলনের লক্ষ্য হিসেবে অন্যান্য বিষয়ের সঙ্গে নিপীড়নমূলক যে সব ব্যবস্থা রয়েছে, সেগুলোর সংশোধনের কথা বলেছেন। তিনি বলেন, ছাত্র–শিক্ষক–সুশীল সমাজসহ অন্যান্যদের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন সরকার চান তারা। এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা করবে।

রাষ্ট্রীয় সম্পদ রক্ষার আহ্বান আন্দোলনের সমন্বয়কদের

ফখরুল-মামুনুলসহ বঙ্গভবনে গেলেন যারা

০৫ আগস্ট ২০২৪

বঙ্গভবনে অন্য যারা গেছেন তারা হলেন- বিএনপির মির্জা আব্বাস, আসাদুজ্জামান রিপন, গণতন্ত্র মঞ্চের প্রধান সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না, হেফাজত নেতা মাহমুদুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হক।

ফখরুল-মামুনুলসহ বঙ্গভবনে গেলেন যারা

‘জাতীয় সরকারের রূপরেখা না আসা পর্যন্ত রাজপথে থাকব’

০৫ আগস্ট ২০২৪

তিনি বলেন, এই দিনটি আমাদের কাঙ্ক্ষিত দিন। আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতি পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সংবিধান থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক কাঠামো সবকিছুর পুনর্গঠন করতে হবে।

‘জাতীয় সরকারের রূপরেখা না আসা পর্যন্ত রাজপথে থাকব’

ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি

০৫ আগস্ট ২০২৪

সোমবার বেলা গড়ানোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা এবং দেশ ছাড়ার খবর প্রকাশিত হতেই সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ায় বিএসএফ। কোনওভাবে যাতে প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রভাব এদেশের সীমান্তে না পড়ে বা কেউ যেন সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকতে না পারেন সেই দিকে লক্ষ্য রেখেই এই হাই অ্যালার্ট জারি

ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি

দিল্লি পৌঁছেছেন শেখ হাসিনা

০৫ আগস্ট ২০২৪

এর আগে সোমবার দুপুর আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টারে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গণভবন ছেড়ে যান শেখ হাসিনা।

দিল্লি পৌঁছেছেন শেখ হাসিনা

শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে আগুন

০৫ আগস্ট ২০২৪

রাজধানীতে ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে স্লোগান দেওয়ার পাশাপাশি তাদের উল্লাস করতেও দেখা যাচ্ছে। সোমবার (০৫ আগস্ট) বিকেল ৪টার পর আন্দোলনকারীরা ধানমন্ডির কার্যালয়ে গিয়ে আগুন দেন।

শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে আগুন

সাকিবের সঙ্গে ডি স্মার্ট কোম্পানির বিজ্ঞাপনী চুক্তি বাতিল

০৫ আগস্ট ২০২৪

এক সময় স্লোগান উঠত– ‘বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান।’ তার কারণও নিশ্চয়ই অমূলক নয়, তাকেই যে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টারবয় হিসেবে জানে সারা বিশ্ব। কিন্তু বর্তমানে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি নিয়ে নীরব থাকায় তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এবার আর্থিকভ

সাকিবের সঙ্গে ডি স্মার্ট কোম্পানির বিজ্ঞাপনী চুক্তি বাতিল