প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিশ্ববিদ্যালয় ও সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেট সদস্যরা জানান, আজকের জরুরি সিন্ডিকেটে ৩টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সিদ্ধান্ত হলো- আজ থেকে বিশ্ববিদ্যালয় ও সব হল খুলে দেওয়া হবে। দ্বিতীয় সিদ্ধান্ত হলো হলে বৈধ শিক্ষার্থীদেরকে থাকার ব্যবস্থা করা এবং তৃতীয় সিদ্ধান্ত হলো একাডেমিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি শুরু করা। তবে কবে একাডেমিক কার্যক্রম শুরু হবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
এর আগে, সকালে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতের প্রতি সমবেদনা জানিয়ে জরুরি সিন্ডিকেট শুরু করেন সভাপতি উপাচার্য এ এস এম মাকসুদ কামাল।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১১ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১১ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১২ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
১২ ঘণ্টা আগে