রাজধানীতে ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে স্লোগান দেওয়ার পাশাপাশি তাদের উল্লাস করতেও দেখা যাচ্ছে। সোমবার (০৫ আগস্ট) বিকেল ৪টার পর আন্দোলনকারীরা ধানমন্ডির কার্যালয়ে গিয়ে আগুন দেন।
এক সময় স্লোগান উঠত– ‘বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান।’ তার কারণও নিশ্চয়ই অমূলক নয়, তাকেই যে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টারবয় হিসেবে জানে সারা বিশ্ব। কিন্তু বর্তমানে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি নিয়ে নীরব থাকায় তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এবার আর্থিকভ
দুই ঘণ্টা বন্ধ থাকার পর সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে ব্রডব্যান্ড সেবা চালু হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সারা দেশে ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায়।
ভারতীয়দের বাংলাদেশ ভ্রমণের বিরুদ্ধে শক্তভাবে পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বাংলাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী আজ সোমবার (৫ আগস্ট)। দিনটিকে ঘিরে বিস্তারিত কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে আছে গোটা দেশ। এরকম পরিস্থিতিতে গতকাল রোববার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। এদিন দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘অসহযোগ আন্দোলন’কে ঘিরে সহিংসতার কারণে আবারো তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে রবিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে।
হাইকোর্ট বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারিক কার্যক্রম ও অফিস বন্ধ থাকবে। তবে প্রধান বিচারপতি জরুরি প্রয়োজনে যে কোনো সময় জরুরি বেঞ্চ গঠন করে বিচার কাজ পরিচালনার আদেশ দেবেন।
এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চার জন এবং রাজশাহী বিভাগে (স
সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন এবং কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক জন পুলিশ সদস্যসহ এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
নাহিদ বলেন, ‘আমাদের উদ্দেশ্য, লক্ষ্য, গন্তব্য পরিষ্কার। বিজয় এবং একমাত্র বিজয়ই আমাদের লক্ষ্য। আমরা এখনো সময় দিচ্ছি। সরকার যদি এখনো সহিংসতা চালিয়ে যায়। আমরা কিন্তু গণভবনের দিকে তাকিয়ে আছি।’