অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাকে স্বাগত জানাই: মিলার

ডেস্ক, রাজনীতি ডটকম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আলোচিত হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন।

মিলার বলেন, আমরা দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। আমরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। আমরা সব পক্ষকে আরও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। গত কয়েক সপ্তাহ ধরে অনেকে প্রাণ হারিয়েছেন। আমরা সামনের দিনগুলোতে শান্ত ও সংযমের আহ্বান জানাই।

আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাকে স্বাগত জানাই এবং বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তনের আহ্বান জানাই।

তিনি বলেন, আন্দোলনের সময়ে মানবাধিকার লঙ্ঘন, হতাহতের ঘটনা এবং আহতের বিষয়ে আমরা গভীরভাবে দুঃখিত। যারা প্রিয়জন হারিয়েছেন এবং আঘাত পেয়েছেন আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।

এ সময় প্রশ্ন করা হয় যে, স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শত শত প্রাণের বিনিময়ে বাংলাদেশ এখন মুক্ত। তবে দেশটির পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। ছাত্র, বিরোধী দল এবং সেনাবাহিনী মিলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করছে। বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি?

জবাবে তিনি বলেন, প্রথমত গত কয়েক সপ্তাহের সহিংসতায় যারা আহত হয়েছেন আমরা তাদের প্রতি সমবেদনা জানাই। আমরা এখন সহিংসতার অবসান এবং অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার কথা বলছি। গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখেই অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সকল সিদ্ধান্ত নেওয়া উচিত।

ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় যে সেনাবাহিনীর সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে কিনা? জবাবে মিলার বলেন, আমরা চাই যে বাংলাদেশের জনগণই দেশটির সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

‘বৈষম্য দূর ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’

৪ ঘণ্টা আগে

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।

৫ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের

প্রধানমন্ত্রীও এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শিগগিরই সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

৫ ঘণ্টা আগে

বাংলা একাডেমিতে অধ্যাপক ফজলুল হককে শেষ শ্রদ্ধা, মরদেহ শহিদ মিনারে

প্রাবন্ধিক, গবেষক, সাহিত্যসমালোচক ও সমাজবিশ্লেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সোমবার সকালে তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলা একাডেমিতে কফিনবন্দি মরদেহ আনা হলে সহকর্মী, শিক্ষার্থী, লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ফুল দিয়

৬ ঘণ্টা আগে