স্পেনের ইভিজা দ্বীপে অবকাশ যাপনের জন্য মনোরম ও সৌন্দর্যময় একটি বাড়ি নির্মাণ করেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার সেই দৃষ্টিনন্দন বাড়িটি ভেঙে দিয়েছে এক দল বিক্ষোভকারী। জলবায়ু পরিবর্তন রোধে এমনটি করেছেন বলে জানিয়েছেন তারা। নিজেদের ক্লাইমেট চেঞ্জ এক্টিভিস্ট বলে দাবি করেছেন সেসব বিক্ষোভকারীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
কর্মস্থলে যোগ দিতে সবাইকে পুলিশ সদস্যদের সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এই আহ্বান জানানো হয়।
ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং তার মায়ের সঙ্গে দেখা করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানকে ঘিরে ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ঢাকার থানাগুলো পুলিশশূন্য হয়ে পড়ে। এরপর শুধু থানা নয়, পুলিশের সব ইউনিটই ফাঁকা হয়ে যায়। ছাত্র-জনতার আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ তৈরি হয় মানুষের মনে।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ করার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে মিথ্যা তথ্য
বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আইভিএসির ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিগত বছরগুলোতে যারা দুর্নীতি, গুম-খুনের সঙ্গে জড়িত তাদের বিচার দাবি করেন। বুধবার (৭ আগস্ট) এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে ওয়াশিংটন নজর রাখছে বলেও জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।
বিকাল সাড়ে চারটার দিকে তিনি লাইভে আসবেন বলে ঘোষণা দেন। এর প্রায় দুইঘণ্টা পর তিনি লাইভে আসেন। এসময় তার পোস্টে কয়েক হাজার মানুষ তার কথা শোনার জন্য অপেক্ষা করছেন বলে জানান। পোস্টটি শেয়ার হয় এক হাজারের বেশি।
আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।