ডেস্ক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং তার মায়ের সঙ্গে দেখা করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে হতাশার কথা জানান।
তিনি সম্প্রতি সহিংসতায় বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর বিষয়টি নিয়ে শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘নিজের দেশ, ভালোবাসার দেশে এতো মানুষের প্রাণহানিতে আমার হৃদয় ভেঙে গেছে। এই সঙ্কটাপন্ন সময়ে আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে পারছি না, তাকে আলিঙ্গন করতে পারছি না, এতেও আমার হৃদয় ভেঙে যাচ্ছে।’
সায়মা ওয়াজেদ তার বার্তায় আরও উল্লেখ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক (আরডি) হিসেবে তার দায়িত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ আছেন।
৫ আগস্ট গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যেতে বাধ্য হন শেখ হাসিনা। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণের পর তাকে দিল্লির একটি অজ্ঞাত, সুরক্ষিত জায়গায় নিয়ে আসে ভারত সরকার।
মূলত সেনাবাহিনীর শেখ হাসিনার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করলে পদত্যাগে বাধ্য হন তিনি। সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে বক্তব্য দিয়ে জানান, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

স্থানীয়দের অভিযোগ, মাদরাসাটি প্রত্যন্ত চলনবিল অঞ্চলে ও উপজেলা সদর থেকে ৮/৯ কিলোমিটার দূরে হওয়ায় এখানকার অনেক শিক্ষক ভাঙ্গুড়া উপজেলা সদরে বসবাস করেন। ফলে মাদরাসায় শিক্ষকদের উপস্থিতি নিয়মিত নয়। এসব কারণে মাদরাসায় নেই কাঙ্ক্ষিত শিক্ষার্থীও। দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়ও ধারাবাহিকভাবে চলে আসছে।
১০ ঘণ্টা আগে
আগের বছরগুলোর মতো এ বছরের এসএসসি পরীক্ষাতেও ক্যাডেট কলেজগুলো ঈর্ষণীয় ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবার ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৬১৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল, যাদের সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৯৮ দশমিক ২২ শতাংশ।
১১ ঘণ্টা আগে
সভার কার্যবিবরণী থেকে জানা যায়, এনটিআরসিএ চেয়ারম্যান তার সংস্থার কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন। পরে সিদ্ধান্ত হয়, ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী এনটিআরসিএ যে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে গত ১১ বছর ধরে, সে কার্যক্রম বন্ধ থাকবে। এনটিআরসিএ কেবল ২০০৫ সালের মূল আইন অনুযায়ী নিবন্ধন ও প্রত্যয়নের কাজ ক
১১ ঘণ্টা আগে
এক মাস পর সে মামলাতেও জামিন পেলেন সাবেক এই প্রধান বিচারপতি। ফলে তার মুক্তিতে বাধা নেই বললেও পুলিশ আবার নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তারের আবেদন জানাবে কি না, তা নিয়ে সংশয় জানিয়েছেন আইনজীবীরা।
১২ ঘণ্টা আগে