আইএসপিআর জানায়, জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী স্থাপিত ২০৬টি ক্যাম্পের মাধ্যমে ৫৮টি জেলায় মোতায়ন রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর দুটি দল যথাক্রমে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্র
উল্লেখ্য, গত ৭ আগস্ট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধের ঘোষণা দেয় আইভিএসি।
জানা গেছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী মতামত দিয়ে বলেন, সংসদ না থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা ও কয়েকজন উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে।
আদেশে বলা হয়, পুলিশের সব ইউনিটে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত হওয়ার (কনস্টেবল থেকে এসআই, ডিএমপিতে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত) আদেশ প্রত্যাহার করতে আদেশক্রমে নির্দেশ দেওয়া হলো।
হায়াতু ২০১৭ সালে মাদাগাস্কারের আহমাদ আহমেদের কাছে হেরে সিএএফ প্রধান হিসেবে তার ২৯ বছরের রাজত্বের অবসান ঘটে। যিনি ইনফান্তিনো সমর্থিত ছিলেন।
অপরদিকে, খুলনা রেঞ্জের সীমান্তবর্তী যশোরের বেনাপোল পোর্ট থানা, সাতক্ষীরার কালীগঞ্জ, দেবহাটা ও কলারোয়া থানা, চুয়াডাঙ্গার দর্শনা ও জীবননগর থানা, মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী থানা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানাসহ মোট ১০টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। শপথের কিছুক্ষণ পর তাকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে চীন। একইসঙ্গে ঢাকার সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটি। শুক্রবার (৯ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ দেশটির দূতাবাস।
বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বৃহস্পতিবার (৯ আগস্ট) সাংবাদিকদের এ কথা বলেন।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিন এরদোগান।
সেনাবাহিনীর সহায়তায় রাজধানী ঢাকার থানাগুলোর কার্যক্রম চালু হতে শুরু করেছে। পুলিশ সদস্যরাও ফিরতে শুরু করেছেন কর্মস্থলে। শুক্রবার (৯ আগস্ট) সকালে হাতিরঝিল থানাসহ কয়েকটি থানার সামনে সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মূল গেইট খুলে দেওয়া হয়েছে থানাগুলোর।