স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সেনাবাহিনীর সহায়তায় রাজধানী ঢাকার থানাগুলোর কার্যক্রম চালু হতে শুরু করেছে। পুলিশ সদস্যরাও ফিরতে শুরু করেছেন কর্মস্থলে। শুক্রবার (৯ আগস্ট) সকালে হাতিরঝিল থানাসহ কয়েকটি থানার সামনে সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মূল গেইট খুলে দেওয়া হয়েছে থানাগুলোর।

এর আগে ২৪ ঘণ্টার মধ্যে দেশের সব থানার কার্যক্রম চালু হতে যাচ্ছে বলে বৃহস্পতিবার জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেনা সদরে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের মধ্যে এ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধানরা কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়।

আইএসপিআর জানায়, সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামানের সাথে নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের আইজিপি, র‍্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন গতকাল বৃহস্পতিবার। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সকল থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়। পুলিশ সদস্যদের কাজে যোগ দেয়ার নির্দেশ দিয়ে এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, প্রধানমন্ত্রীকে ক্রাউন প্রিন্সের চিঠি

এই সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়৷

২ ঘণ্টা আগে

৩ নম্বর সতর্কসংকেত, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সম্ভাব্য বৈরী আবহাওয়া মোকাবিলায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির

৩ ঘণ্টা আগে

খামেনির জানাজায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার

স্পিকার তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত ভাবগাম্ভীর্যপূর্ণ রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেখানে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

১৩ ঘণ্টা আগে

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকারমন্ত্রীর

বৈঠকে বাংলাদেশ ও জাইকার চলমান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার খাতের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

১৩ ঘণ্টা আগে