ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শিগগিরই শুরু হবে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বন্ধ থাকা ভারতীয় ভিসা সেন্টারের (আইভিএসি) কার্যক্রম শিগগিরই সীমিত পরিসরে শুরু হবে। ভিসার জন্য আবেদন করা ব্যক্তিদের মধ্যে যাদের পাসপোর্ট আটকে আছে, তাদের ক্ষুদে বার্তা দিয়ে এ তথ্য জানিয়েছে আইভিএসি।

শুক্রবার (৯ আগস্ট) পাঠানো এসএমএসয়ে বলা হয়, ‘প্রিয় আবেদনকারী, শিগগিরই আইভিএসি সীমিত কার্যক্রম পুনরায় শুরু করবে। পাসপোর্ট সংগ্রহের জন্য এসএমএস পাবেন। ’

উল্লেখ্য, গত ৭ আগস্ট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধের ঘোষণা দেয় আইভিএসি।

আইভিএসির ওয়েবসাইটে দেয়া বার্তায় বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব আইভিএসি বন্ধ থাকবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকারমন্ত্রীর

বৈঠকে বাংলাদেশ ও জাইকার চলমান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার খাতের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

১২ ঘণ্টা আগে

মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়িয়েছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

মায়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী আরাকান আর্মিদের বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছে। সীমান্তের এপারে থাকা বাংলাদেশের নাগরিকরা উদ্বেগের মধ্যে আছে।

১২ ঘণ্টা আগে

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি

নতুন নিয়োগপ্রাপ্তদের আগামী ১৪ জুলাইয়ের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে ওই তারিখেই তিনি যোগদান করবেন।

১৩ ঘণ্টা আগে

মাকে ধর্ষণের অভিযোগ: যুবককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে

ঘরের ভেতর হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

১৪ ঘণ্টা আগে