অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানাল চীন

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে চীন। একইসঙ্গে ঢাকার স‌ঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটি। শুক্রবার (৯ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ দেশ‌টির দূতাবাস।

ড. ইউনূ‌সের নেতৃত্বে বাংলা‌দে‌শে নতুন সরকার গঠনের পর চীনের প্রতি‌ক্রিয়া নি‌য়ে প্রশ্ন করা হয় মুখপাত্র জিয়ান‌কে। জবাবে তিনি ব‌লেন, বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে। চীন তা‌কে স্বাগত জানায়। চীন দৃঢ়ভা‌বে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং বাংলাদেশি জনগণের স্বাধীনভাবে নির্বাচিত উন্নয়নের পথকে সম্মান করি।

লিন জিয়ান বলেন, আমরা বাংলাদেশের জনগ‌ণের সঙ্গে ভালো প্রতিবেশী এবং বন্ধুত্বের নীতিতে দৃঢ়ভাবে অটল আছি। চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব দীর্ঘ ও গভীর। চীন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে মূল্য দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক আদান-প্রদান ও সহযোগিতা বৃদ্ধি করতে চায়। আমাদের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, প্রধানমন্ত্রীকে ক্রাউন প্রিন্সের চিঠি

এই সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়৷

২ ঘণ্টা আগে

৩ নম্বর সতর্কসংকেত, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সম্ভাব্য বৈরী আবহাওয়া মোকাবিলায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির

৩ ঘণ্টা আগে

খামেনির জানাজায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার

স্পিকার তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত ভাবগাম্ভীর্যপূর্ণ রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেখানে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

১৩ ঘণ্টা আগে

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকারমন্ত্রীর

বৈঠকে বাংলাদেশ ও জাইকার চলমান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার খাতের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

১৩ ঘণ্টা আগে