জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ড অনূর্ধ্ব-২১ দলকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।
বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। অলরাউন্ডার হিসেবে তার কীর্তি ক্রিকেট ইতিহাসে স্মরণীয়। তবে ক্রীড়াঙ্গনের সাফল্যের পাশাপাশি তার ক্যারিয়ার বিতর্কেও জর্জরিত। সম্প্রতি নতুন একটি বিতর্ক যোগ হয়েছে তার নামের সঙ্গে বোলিং অ্যাকশনের সন্দেহ।
পুনরুজ্জীবনের পর জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে এ শুনানি শুরু হয়।
বাংলাদেশে সব ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলী এ রিট পিটিশন দাখিল করেন।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনীজাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের শুনানি আগামী ২ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
দেশের কল্যাণ, নিরাপত্তা, মুক্তি ও শান্তি কামনার ও মোনাজাতের মধ্যদিয়ে মঙ্গলবার শেষ হয়েছে শুরায়ে নেজামের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে সকালের আকাশ-বাতাস কাঁপিয়ে মহামহিম ও দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অপার করুণা ও অশেষ রহমত কামনা করেছেন দেশ-ব
মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ আপিল বিভাগে জামিন আবেদন করেছেন।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের ৮ সদস্যের বিদেশে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গত ২১ নভেম্বর এ আদেশ দেন।
বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের পর গত কয়েকদিন ধরে প্রতিবেশী দেশ ভারতে ডেপুটেশন জমা, মিছিল-সমাবেশ, কুশপুত্তলিকা দাহসহ নানা ধরনের বিক্ষোভের ঘটনা ঘটছে। এরই রেশ ধরে সোমবার হঠাৎ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে হামলা ও ভাঙচুর করেছে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সংকার। এবার এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ ন
জাতিসংঘের পূর্বাভাসে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক পানি সরবরাহ ও চাহিদার মধ্যে ৪০ শতাংশ ঘাটতির কথা উল্লেখ করে তিনি পানির অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘সার্বভৌমত্বের প্রশ্নে, মাতৃভূমির প্রশ্নে, মায়ের প্রশ্নে আমরা সবাই এক। যত দিন পর্যন্ত এই ধমনিতে রক্ত প্রবাহিত হবে, তত দিন পর্যন্ত দেশের পক্ষে, মায়ের পক্ষে এই হুঁশিয়ারি জারি থাকবে। কোনো রকম ষড়যন্ত্র নতুন বাংলাদেশের যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।’
দুপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে। ওই ঘটনার সময়কার কিছু ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুনও ধরিয়ে দিয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
মমতার বক্তব্য বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, মমতা ব্যানার্জীর বক্তব্যকে আমি ‘মমতা ব্যানার্জী ধরনের বক্তব্য’ হিসেবেই দেখতে চাই। কারণ, উনি এই বক্তব্য কেন দিলেন সেটি বুঝতে পারছি না।
ওই বিবৃতিতে বলা হয়েছে, কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়। হামলা ও ভাঙচুরের ঘটনাটি দুঃখজনক। এ ছাড়া নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং দেশে তাদের ডেপুটি/ সহকারী হাইকমিশনগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেশটির সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪৯৭ জন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।