বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। অলরাউন্ডার হিসেবে তার কীর্তি ক্রিকেট ইতিহাসে স্মরণীয়। তবে ক্রীড়াঙ্গনের সাফল্যের পাশাপাশি তার ক্যারিয়ার বিতর্কেও জর্জরিত। সম্প্রতি নতুন একটি বিতর্ক যোগ হয়েছে তার নামের সঙ্গে বোলিং অ্যাকশনের সন্দেহ।

গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। সে ম্যাচে আম্পায়ারদের সন্দেহ হয় তার বোলিং অ্যাকশন নিয়ে। সাকিব দুই ইনিংসে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নেন। তবে এর পরই উঠে আসে তার বোলিং অ্যাকশনের প্রশ্ন। যে কারণে এবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব।

সোমবার (২ ডিসেম্বর) বার্মিংহ্যামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বিশেষজ্ঞদের সামনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। তিনি মোট চার ওভার বোলিং করেন। প্রথম তিন ওভার জোরে এবং শেষ ওভার কিছুটা গতি কমিয়ে।

আগামী সাত দিনের মধ্যে পরীক্ষার ফলাফল জানা যাবে। সাকিব আশাবাদী, তার বোলিংয়ে কোনো ত্রুটি ধরা পড়বে না।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা সাকিব এখন পর্যন্ত ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭১২ উইকেট শিকার করেছেন। তবে দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথমবার তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল।

বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে গেলে ইংল্যান্ডে যেকোনো লেভেলের ক্রিকেট খেলার জন্য আর কোনো বাধা থাকবে না সাকিবের। তবে এই ঘটনা তার ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

১ দিন আগে

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

১ দিন আগে

শ্রেণিকক্ষের জনমিতিক পরিবর্তনের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থা?

বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স

১ দিন আগে

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

১ দিন আগে
Advertisement