বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে রিট

বাসস
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৪: ১০
ফাইল ছবি

বাংলাদেশে সব ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলী এ রিট পিটিশন দাখিল করেন।

রিটে সরকারকে ভারতীয় টিভি চ্যানেল বন্ধে আদেশ দেওয়ার আবেদন জানানো হয়।

এর আগে অবশ্য ২০১৭ সালে একই ধরনের একটি রিট আবেদন খারিজ করেন আদালত।

অ্যাডভোকেট সৈয়দা শাহিন আরা লাইলী তার আইনজীবী মো. আকলাস উদ্দিন ভূঁইয়ার মাধ্যমে জমা দেওয়া এ আবেদনে বলেন, ভারতীয় টিভি চ্যানেলগুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এতে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর হুমকি তৈরি হচ্ছে।

অ্যাডভোকেট আকলাস উদ্দিন ভূঁইয়া বলেন, 'যুক্তিসঙ্গত কারণ আছে বলে মনে করলে সংশ্লিষ্ট আইনে বাংলাদেশে কোনো টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার ক্ষমতা সরকারের আছে।'

আগামী সপ্তাহে হাইকোর্টে রিট আবেদনের শুনানি হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে, স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বন্ধ করতে সরকারের নির্দেশনা চেয়ে সৈয়দা শাহিন আরা লাইলীর দায়ের করা একটি রিট আবেদন ২০১৭ সালের ২৯ জানুয়ারি খারিজ করেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রাখেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

১ দিন আগে

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

১ দিন আগে

শ্রেণিকক্ষের জনমিতিক পরিবর্তনের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থা?

বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স

১ দিন আগে

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

১ দিন আগে
Advertisement