‘ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না’

চট্টগ্রাম প্রতিনিধি

ভারতে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম নগরীর ষোলশহর স্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক হবে দেওয়া-নেওয়ার সম্পর্ক। ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। ভারতের সব ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের ছাত্রসমাজ ও ছাত্র-জনতা সব সময় ঐক্যবদ্ধ আছে।’

তিনি বলেন, ‘সার্বভৌমত্বের প্রশ্নে, মাতৃভূমির প্রশ্নে, মায়ের প্রশ্নে আমরা সবাই এক। যত দিন পর্যন্ত এই ধমনিতে রক্ত প্রবাহিত হবে, তত দিন পর্যন্ত দেশের পক্ষে, মায়ের পক্ষে এই হুঁশিয়ারি জারি থাকবে। কোনো রকম ষড়যন্ত্র নতুন বাংলাদেশের যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘যদি কেউ সমগ্র বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করে তাদের কঠিন হাতে দমন করা হবে। আমরা সব কিছুর ঊর্ধ্বে দেশকে ভালোবাসি। ভারত বিভিন্নভাবে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে। তাদের ষড়যন্ত্রে আমরা পা দেব না। ভারতের দাদাগিরি রুখে দিতে বাংলাদেশের মানুষ সব সময় প্রস্তুত আছে।’

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘শেখ হাসিনাকে ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য করেছি। হাসিনা ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশকে তার প্রদেশ হিসেবে ট্রিট করেছে। ভারত তার আধিপত্যবাদ কায়েম করার জন্য বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে।’

তিনি বলেন, ‘ভারত সব সময় সীমান্তে আমাদের ভাই-বোনদের হত্যা করে। সীমান্ত হত্যার কোনো বিচার আমরা পাই না। ভারত ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যাহত করছে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

১ দিন আগে

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

১ দিন আগে

শ্রেণিকক্ষের জনমিতিক পরিবর্তনের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থা?

বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স

১ দিন আগে

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

১ দিন আগে
Advertisement