ঘরের মাটিতে আসন্ন প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব। যদিও টাইগার এই অলরাউন্ডারের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সরকারের তরফে সবুজ সংকেত পাওয়া গিয়েছিল কদিন আগে। সর্বশেষ বিসিবির তরফেও ইতিবাচক সাড়া পাওয়া যায়।
দায়িত্বভার গ্রহণের পর তিনি সিআইডির অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় অংশগ্রহণ করেন এবং তাদের বিভিন্ন নির্দেশনা দেন।
বর্তমানে দেশে প্রায় ৪ কোটি টন খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে উল্লেখ করে কৃষি উপদেষ্টা বলেন, দেশ এখন দানা জাতীয় খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। পর্যাপ্ত পুষ্টিসমৃদ্ধ খাবার বিশেষ করে ফল, সবজি, ডাল, তেল, মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদনেও আমাদের সক্ষমতা কয়েকগুণ বেড়েছে।
সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিপরিষদে পাঠিয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে ওঠার পর অনুমোদন পেলে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
১২ বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার ঘোষণা আসার পরই হাইকোর্ট এলাকা ছাড়েন আন্দোলনকারীরা। আগামী রোববার (২০ অক্টোবর) থেকে এই ১২ জন বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখা হবে জানিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বলেন, পর্যায়ক্রমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর খিলগাঁও পল্লীমা স্কুলের সামনে পরিবহন শ্রমিক সোহেলকে হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
'বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট' শীর্ষক এই প্রতিবেদনে ওয়াশিংটনভিত্তিক এই ঋণদাতা সংস্থাটি বলেছে, বাংলাদেশে মোট জনশক্তির মধ্যে ৫ ভাগের কিছু বেশি সরকারি চাকরির সুযোগ পায়। অথচ বেসরকারি খাতে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না।
ফুটবল জাদুকর লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের প্রায় সবখানেই যেন তার আধিপত্য রয়েছে। আর তাই এই ফুটবল জাদুকরকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে নিয়ে কোনো তথ্য সামনে আসলেই তা আয়তাকার চোখে দেখতে পছন্দ করেন ভক্তরা। বর্তমানে ইন্টার মিয়ামিতে খেলা মেসি নিজের সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরত যাবেন এমন
আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা বেশ কয়েকজন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদেরকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
সাবেক এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ২০০৪ সালে প্রথমবারের মতো জিম্বাবুয়ের হেড কোচ হিসেবে নিয়োগ পান। ২০০৭ বিশ্বকাপের পর আয়ারল্যান্ডের কোচ হন তিনি। ৮ বছরের এই লম্বা সময়ে তার অধীনেই ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ড ও ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে হারিয়েছে আইরিশরা।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের সুমদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
‘ফ্যাসিবাদের দোসর’ বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ে করেছেন শিক্ষার্থীরা। এর আগে বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকেই রাজু ভাস্কর্যে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অবস্থা
ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্রকে গ্রেফতার করা হয়েছে। দুদকের মামলায় উপসহকারী পরিচালক নাজির আকন্দ মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করেছেন।
আগামী ৬ মাসের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে হবে মর্মে হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ পূর্ণাঙ্গ আদেশ দেন।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ বুধবার ঢাকায় পা রেখেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বুধবার (১৬ অক্টোবর) সকাল ৯টার কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে প্রোটিয়ারা।
বেতন ভাতা বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওষুধ কারখানার শ্রমিকরা। এতে সড়কের দুপাশেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।