মেট্রো রেলের ঢাবি স্টেশন বন্ধ থাকবে ৪ দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৯: ৩০

মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন আগামী ১৬, ২৫ ও ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

প্রক্টর জানান, নিরাপত্তাব্যবস্থার কারণে ওই চার দিন মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছে।

সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমাদের কথা হয়েছে। সারা দেশে বাড়তি নিরাপত্তাসহ ল অ্যান্ড অর্ডার মেইনটেন্যান্সের লক্ষ্যে ডিসেম্বরের ১৬, ২৫ ও ৩১ এবং জানুয়ারির ১ তারিখে টিএসসি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’

তিনি বলেন, ‘সারা দেশের জন্য এই ধরনের বাড়তি নিরাপত্তা এবং পরিবেশ সুন্দর রাখার জন্য মিটিং হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে বাড়তি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউপি নির্বাচন আয়োজন নিয়ে বৈঠক, চূড়ান্ত হয়নি ভোটের তারিখ

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী বছরের ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে বৈঠকে অংশ নেওয়া সবাই একমত হয়েছেন। তবে ভোট শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

১৮ ঘণ্টা আগে

আন্তর্জাতিক সুবিধার ‘আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

১৯ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

২০ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

২১ ঘণ্টা আগে
Advertisement