বাংলাদেশ সাফল্যের ধারা বজায় রাখবে: আসিফ মাহমুদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শক্তিশালী ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে অসাধারণ এক জয়ের পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ যুব দল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে স্বপ্নের মতো একটা ফাইনাল উপহার দিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। দুবাইয়ে আজ রোববার ভারতকে ৫৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

শুরুতে ব্যাট করতে নেমে ১৯৮ রান তুলে টাইগার যুবারা। এরপর বল হাতে প্রতিপক্ষ ভারতকে ১৩৯ রানে অলআউট করে আকাশে উড়ল বাংলাদেশ দল। গতবার সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এসেছিল ট্রফি। এবার শক্তিশালী ভারতকে হারানোতে আনন্দটাও দ্বিগুণ লাল-সবুজের প্রতিনিধিদের।

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আশা ব্যক্ত করেন, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।

ক্রীড়া উপদেষ্টা ছাড়াও চ্যাম্পিয়ন বাংলাদেশ যুব দলকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, মাশরাফি বিন মতুর্জাও মেতেছেন তাদের বন্দনায়।

মাশরাফি বিন মর্তুজা তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জাতীয় দলের প্রাক্তন এই অধিনায়ক লিখলেন, ‘অভিনন্দন যুবারা...তোমাদের হাত ধরে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ এলো দেশে। উড়তে থাকো, যেতে হবে বহুদূর...।’ জাতীয় দলের আরেক ক্রিকেটার রুবেল হোসেন তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, ‘টানা ২য় বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বিজয়! অভিনন্দন তরুণ টাইগারদের -এর চাইতে সুন্দর দৃশ্য আর কি হতে পারে।’

এমন প্রশংসাই প্রাপ্য জুনিয়র টাইগাররা। কারণ তাদের হাত ধরে বাংলাদেশ আরও একবার বুঝিয়ে দিল এশিয়ার সেরা তারাই!

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউপি নির্বাচন আয়োজন নিয়ে বৈঠক, চূড়ান্ত হয়নি ভোটের তারিখ

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী বছরের ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে বৈঠকে অংশ নেওয়া সবাই একমত হয়েছেন। তবে ভোট শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

১৮ ঘণ্টা আগে

আন্তর্জাতিক সুবিধার ‘আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

১৯ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

২০ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

২১ ঘণ্টা আগে
Advertisement