প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে কাল সোমবার (৯ ডিসেম্বর)। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে বিক্রম মিসরি।
বৈঠকে অংশগ্রহণের জন্য সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন ভারতের পররাষ্ট্র সচিব। প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর রাতে ঢাকা ত্যাগ করবেন বিক্রম মিসরি। মূল বৈঠকের আগে দুই পররাষ্ট্র সচিবের মধ্যে একান্ত আলোচনার সম্ভাবনা আছে।
এ বিষয়ে সাবেক একজন কূটনীতিক বলেন, ‘এটি একটি অত্যন্ত ভালো উদ্যোগ। রাজনৈতিক সম্পর্ক বাড়াতে আলোচনার কোনও বিকল্প নেই।’
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লির নেতিবাচক প্রতিক্রিয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটি অপরিপক্ব আচরণ, যা ভারতের কাছ থেকে আশা করা যায় না। ভারতের সরকার, রাজনীতিবিদ, অ্যাকাডেমিয়া, থিংকট্যাংক, মিডিয়াসহ সবাই যে আচরণ করছে, সেটি দেখে মনে হয়—৫ আগস্টের পরিবর্তনকে তারা গ্রহণ করতে পারছেন না।’
উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের নেতিবাচক প্রতিক্রিয়া অত্যন্ত দৃশ্যমান। ভারতের ত্রিপুরা, কলকাতা, মুম্বাইতে উগ্র হিন্দুদের বাংলাদেশ মিশনে হামলা বা মিছিল নিয়ে যাওয়া, দিল্লি বা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিভিন্ন নেতিবাচক উক্তি, ওই দেশের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোসহ বিভিন্ন কর্মকাণ্ড চলছে। বাংলাদেশ সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান এর প্রতিবাদ করছে। বিশেষজ্ঞদের মতে, এই আলোচনায় বড় কোনও কিছু প্রাপ্তি না হলেও বৈঠকটির গুরুত্ব অনেক বেশি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী বছরের ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে বৈঠকে অংশ নেওয়া সবাই একমত হয়েছেন। তবে ভোট শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
১৮ ঘণ্টা আগে
কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।
১৯ ঘণ্টা আগে
রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।
২০ ঘণ্টা আগে
নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।
২১ ঘণ্টা আগে