রাষ্ট্রপতি এই তিনজনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জানিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৩১ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
এতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বুধবার (২০ নভেম্বর) দুপুর একটায় বৈঠকটি নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। ইসি সচিব শফিউল আজিমের নেতৃত্বে বৈঠকে ১৫ জন কর্মকর্তা উপস্থিত থাকবেন। এছাড়া সংস্কার কমিশন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফের সঙ্গে বৈঠক করবে।
মিরপুর বাঙলা কলেজের ছাত্র নূরুল আমিন তপুকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এ রায় দেন।
রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। হত্যা মামলায় আনা অভিযোগ নিয়ে তিনি বলেন, ঘটনার সময় তিনি সেখ
এক মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন গাজীপুর মহানগরের সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল থেকে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রেখেছে তারা।
আসন্ন বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আসার অনুমতি দেয়ার দাবিতে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নেন সাদপন্থিরা। এতে সকাল থেকে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের আশ্বাসে পেয়ে সড়ক ছেড়েছেন তারা।
সরকারি তিতুমীর কলেজের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন। একইসঙ্গে রাওয়া ক্লাবের সামনে থেকে মহাখালী রেলগেট পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর শতাধিক সদস্য। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে মহাখালী রেলগেট, আমতলীসহ আশপাশের বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছেন।
আসন্ন বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আসার অনুমতি দেয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিয়েছেন সাদপন্থিরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নেয়ার ফলে ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রাজধানীর নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) আদালত এ রায় দেন।
টাঙ্গাইলে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর পাঁচটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মধুপুর পৌর শহরের মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নবনিয়োগপ্রাপ্ত কর্ম কমিশনের চেয়ারম্যান ও ৮জন বিজ্ঞ সদস্য বিশিষ্ট কমিশনের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।