প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার হাজারীবাগের ট্যানারি গোডাউনে আগুন লাগার তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় বিকাল পৌঁনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটির ভেতরে দাহ্য বস্তু ছিল, ছিল না ফায়ার সেফটি প্ল্যান নিরাপত্তাব্যবস্থা। এমনকি এ বিষয়ে তাদের কয়েকবার নোটিশ পর্যন্ত দেওয়া হয়, কিন্তু তারপরও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
দুপুর ২টা ২৩ মিনিটে ভবনটির ট্যানারি গুদামে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরিচালক বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে তিন ঘণ্টা। আমাদের সক্ষমতার পুরোপুরি কাজে লাগানো যায়নি। পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি।
তিনি আরও বলেন, প্লাস্টিক ও লেদারস দাহ্য বস্তুর কারখানা ছিল ভবনটিতে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তাজুল ইসলাম বলেন, ভবনে ফায়ার সেফটি প্ল্যান ছিল না। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল। আগুন ভবনের ৫, ৬ ও ৭ তলায় ছড়িয়ে পড়েছিল।

এনসিটিবি জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে এটি স্থান পাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম স্মৃতিকথা হিসেবে বহুল আলোচিত এই দলিলটিকে পাঠ্যভুক্ত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।
৪ ঘণ্টা আগে
২০১৮ সালের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও ভারত ১৫ বছরে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয়েছে। ২০২৩ সালের মার্চ মাসে পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ এ লাইনের মাধ্যমে ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করেছে।
৬ ঘণ্টা আগে
আইএসপিআর জানায়, সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।
৬ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে কারও আহত হওয়ার তথ্য জানা যায়নি। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও তথ্য দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৬ ঘণ্টা আগে