ডেস্ক, রাজনীতি ডটকম

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলসহ সব অংশীজনের কাছ থেকে লিখিত অভিমত নেওয়া হচ্ছে। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চিঠি মারফত এই মতামত নেওয়া হবে। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে। আপনাদের সুচিন্তিত অভিমত চিঠি মারফত, মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয়; এ ঠিকানায় পাঠানোর জন্য বলা হয়েছে। ২৩ জানুয়ারি পর্যন্ত চিঠি মারফত এই অভিমত জানাতে পারবেন।
এ অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষিত হবে বলেও জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং।

এনসিটিবি জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে এটি স্থান পাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম স্মৃতিকথা হিসেবে বহুল আলোচিত এই দলিলটিকে পাঠ্যভুক্ত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।
৪ ঘণ্টা আগে
২০১৮ সালের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও ভারত ১৫ বছরে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয়েছে। ২০২৩ সালের মার্চ মাসে পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ এ লাইনের মাধ্যমে ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করেছে।
৬ ঘণ্টা আগে
আইএসপিআর জানায়, সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।
৬ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে কারও আহত হওয়ার তথ্য জানা যায়নি। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও তথ্য দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৬ ঘণ্টা আগে