কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ঢামেক প্রতিনিধি

নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯)। তাঁর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।তাঁর চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানীতে তাঁর বাড়ির বাথরুমে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

হাসপাতালের প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (আরএস) ডা. শাওন বিন রহমান ‘সকালে বাবুল কাজীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে এবং শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।’

তিনি আরও বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, বনানীর বাসায় ওয়াশরুমে ধূমপান করতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে এই দগ্ধের ঘটনাটি ঘটেছে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

এনসিটিবি জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে এটি স্থান পাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম স্মৃতিকথা হিসেবে বহুল আলোচিত এই দলিলটিকে পাঠ্যভুক্ত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।

৪ ঘণ্টা আগে

ভারত থেকে পাইপলাইনে দেশে এলো ৪ হাজার টন ডিজেল

২০১৮ সালের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও ভারত ১৫ বছরে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয়েছে। ২০২৩ সালের মার্চ মাসে পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ এ লাইনের মাধ্যমে ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করেছে।

৬ ঘণ্টা আগে

জাপান সফরে সেনাবাহিনী প্রধান: যোগ দেবেন এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে

আইএসপিআর জানায়, সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

৬ ঘণ্টা আগে

ঢাবিতে ২ জায়গায় ৩ ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে কারও আহত হওয়ার তথ্য জানা যায়নি। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও তথ্য দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৬ ঘণ্টা আগে
Advertisement