এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধমুক্ত সমাজ গড়তে সাংবাদিকদের জোরালো সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকসহ সবার সহযোগিতা ছাড়া একা পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কঠিন। পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক।
বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মেলাচ্ছি না। ভারত, মায়ানমার কিংবা পাকিস্তান যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী, আমদানি খরচও তুলনামূলকভাবে কম। সে জন্য রপ্তানি করতে আগ্রহী প্রতিবেশী দেশগুলোকে আমরা স্বাগত জানাচ্ছি।
আবেদনে বলা হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজের ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলন অর্থাৎ মোট ৬৬৫ কোটি ৬৪ লাখ ৩ হাজার ১৯০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
মতবিনিময় সভায় অনলাইন সম্পাদকরা ফ্যাক্ট চেকিংয়ের বিষয়ে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রস্তাব দেন। এ বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ফ্যাক্ট চেকিং কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করতে সরকারের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। এ ব্যাপারে একটি প্রস্তাবনা দিলে তা বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ, অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে শুধু ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা ওই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (২ মার্চ, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।
এর আগে সোমবার (২০ জানুয়ারি) দিনগত রাত ১টায় ডব্লিউইএফের সম্মেলনে যোগ দিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সযোগে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।
আগামী ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবি মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, আমরা ২৫ জেলায় আড়াই হাজার গায়েবি বা রাজনৈতিক হয়রানিমূলক মামলা চিহ্নিত করেছি, যা আগামী সাত দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।
সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে অভিযান চালিয়ে কর ফাঁকির সত্যতা পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। শুধু গোপালগঞ্জ নয় সাবেক আইজিপির সকল স্থাপনায় অভিযান চালানো হবে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলেও জানায় তদন্ত দল।
দোড়গোড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে ৮ দলের এই টুর্নামেন্ট। ১৯৯৬ সালের পর আবারও পাকিস্তান তৈরি হচ্ছে আইসিসি ইভেন্ট আয়োজনে। বেশ জলঘোলা করেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করছে পাকিস্তান। ভারতের আপত্তিতে কদিন আগেও অনিশ্চিত ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। তবে শেষ পর্যন্ত হাইব্রিড
গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধে জড়িতরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলেও সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চিঠিপত্র এবং শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চালানোর দাবিতে অবস্থান ধর্মঘট করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষ