চ্যাম্পিয়ন্স ট্রফি

জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত

ডেস্ক, রাজনীতি ডটকম

দোড়গোড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে ৮ দলের এই টুর্নামেন্ট। ১৯৯৬ সালের পর আবারও পাকিস্তান তৈরি হচ্ছে আইসিসি ইভেন্ট আয়োজনে। বেশ জলঘোলা করেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করছে পাকিস্তান। ভারতের আপত্তিতে কদিন আগেও অনিশ্চিত ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তানের তিন ভেন্যু ও দুবাইয়ে হবে টুর্নামেন্ট।

ভেন্যু নিয়ে জটিলতার পর এবার নতুন করে জার্সি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে দাবি করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম ভারতীয় দলের জার্সিতে রাখতে চায় না বিসিসিআই। এমন খবর ছড়াতেই ক্ষিপ্ত হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের দাবি, খেলার মধ্যে অযথা রাজনীতি করছে বিসিসিআই। বিষয়টি নিয়ে আইসিসির দ্বারস্থ হতে পারে তারা।

সাধারণত মেগা টুর্নামেন্টের আয়োজক দেশের নাম জার্সিতে লেখার নিয়ম রয়েছে। সে হিসেবে হাইব্রিড মডেলে হলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকস্বত্ব পাকিস্তানের কাছেই থাকছে। কিন্তু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে কি সেই প্রথার অন্যথা ঘটবে? পাকিস্তানের নাম নিজেদের জার্সিতে রাখতে চায় না টিম ইন্ডিয়ার কর্তৃপক্ষ। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে।

গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবির কর্মকর্তা। তার কথায়, ‘ক্রিকেটে রাজনীতি ঢোকাচ্ছে বিসিসিআই। ওরা পাকিস্তানে আসতে চায়নি। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অধিনায়ককে পাঠাতে চায় না। এখন শুনছি আয়োজক দেশ পাকিস্তানের নামও নাকি জার্সিতে লিখবে না। আশা করি আইসিসি এমনটা হতে দেবে না। পাকিস্তানের পাশে থাকবে আইসিসি।’

প্রসঙ্গত, দিনকয়েক আগে জল্পনা ছড়ায় যে টুর্নামেন্ট শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে হয়তো পাকিস্তানে যেতে হতে পারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। সেই নিয়ে বেশ আশাবাদী ছিল পাকিস্তান বোর্ড।

যদিও শেষ পর্যন্ত বিসিসিআই সূত্রের খবর, রোহিত পাকিস্তানে যাচ্ছেন না। হয়তো ভারতের অন্য কোনও প্রতিনিধিকে পাঠানো হবে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। এমন পরিস্থিতিতে জার্সি নিয়ে শুরু হয়েছে নতুন সমস্যা। জার্সি বিতর্ক শেষ পর্যন্ত কোনদিকে মোড় নেয়, সেদিকে নজর রাখবে দুদেশের বোর্ডই।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গোলা বিস্ফোরণে নিহত সেনাসদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সবসময় থাকবে বলেও আশ্বাস দে

১৪ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচনের সূচি চূড়ান্ত হবে বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন কমিশন ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সূচি চূড়ান্ত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবদের অংশগ্রহণে আন্তমন্ত্রণালয় সভায় পাওয়া মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে পর্যন্ত অপেক্ষা করার আহ্বানও জানি

১৬ ঘণ্টা আগে

ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণে জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী জানান, গুলশান ও হাইকোর্ট-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।

১৬ ঘণ্টা আগে

১৭ সেপ্টেম্বর থেকে আইসিসিবিতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে
Advertisement