৪৭তম বিসিএসে আবেদনের সময় বাড়ল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (২১ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলওয়েজ দুরদানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২০২৫ সালের ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের পরিবর্তে ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পুনর্নির্ধারণ করা হয়েছে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ, অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে শুধু ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা ওই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (২ মার্চ, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।

উল্লেখ্য, নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সে পরিপ্রেক্ষিতে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি নিম্নরূপে সংশোধিত হবে

অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা

যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ওই পরীক্ষার ফল ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার (অনলাইন রেজিস্ট্রেশন) শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয়, তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন।

তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। শুধু সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে, যার স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সব লিখিত পরীক্ষা ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে, অর্থাৎ ২৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে।

বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (www.bpsc.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গোলা বিস্ফোরণে নিহত সেনাসদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সবসময় থাকবে বলেও আশ্বাস দে

১৪ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচনের সূচি চূড়ান্ত হবে বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন কমিশন ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সূচি চূড়ান্ত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবদের অংশগ্রহণে আন্তমন্ত্রণালয় সভায় পাওয়া মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে পর্যন্ত অপেক্ষা করার আহ্বানও জানি

১৬ ঘণ্টা আগে

ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণে জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী জানান, গুলশান ও হাইকোর্ট-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।

১৬ ঘণ্টা আগে

১৭ সেপ্টেম্বর থেকে আইসিসিবিতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে
Advertisement