গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চিঠিপত্র এবং শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চালানোর দাবিতে অবস্থান ধর্মঘট করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করায় সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা কেউ বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে পারছেন না।
খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্রদের সঙ্গে কথা বলার জন্য ঘটনাস্থলে এসেছে। শেষ খবর পাওয়া সকাল শোয়া ১০টা পর্যন্ত শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করছিল।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০২৪-২৫ সেশনে অন ক্যাম্পাস অনার্স ভর্তি সার্কুলারের ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করে ছাত্র-ছাত্রী এবং অনার্সের তৃতীয় ব্যাচের ভর্তি সার্কুলারের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, শিক্ষামন্ত্রণালয় থেকে প্রেরিত ছাত্র-ছাত্রীদের স্বার্থের বিরুদ্ধে ইস্যুকৃত চিঠি প্রত্যাহারের ব্যাপারে ভিসির আশ্বাসের পরে দীর্ঘদিন অতিবাহিত হলেও অদ্যাবধি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই অবিলম্বে তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য সুস্পষ্ট ঘোষণা দিতে হবে।

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সবসময় থাকবে বলেও আশ্বাস দে
১৪ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সূচি চূড়ান্ত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবদের অংশগ্রহণে আন্তমন্ত্রণালয় সভায় পাওয়া মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে পর্যন্ত অপেক্ষা করার আহ্বানও জানি
১৬ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, গুলশান ও হাইকোর্ট-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।
১৬ ঘণ্টা আগে
তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে