প্রকাশনা শিল্পকে উজ্জ্বল অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ‘জন্মলগ্ন থেকে পাঞ্জেরী পাবলিকেশন্স বাংলাদেশের ট্রেড পাবলিশিং, এডুকেশনাল পাবলিশিং এবং একাডেমিক পাবলিশিং নিয়ে গবেষণা ও পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে। যা শুধু পাঞ্জেরীর অবস্থানকে গৌরবান্বিত করছে না, বাংলাদেশের প্রকাশনা শিল্পকে এ
সকালের ভাষণে প্রধান উপদেষ্টা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট প্রধান সংস্কারগুলো বাস্তবায়ন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করে বলেন, ‘সংস্কার কার্যক্রম সফল করতে আমরা আপনাদের অব্যাহত সমর্থন ও পরামর্শ আশা করি।’
পিঠের চোটে সার্জারির কারণেই চিকিৎসকদের পরামর্শে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের হয়ে সাদা পোশাকের ম্যাচে দেখা যায়নি তাকে। যার সর্বশেষ টেস্ট ম্যাচই ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ২০২১ সালের মার্চে। তার পর থেকে রঙিন পোশাকের ক্রিকেটে নিয়মিত থেকেছেন। বুলাওয়েতে দুই টেস্টের সিরিজ শুরু হবে ২৬ ডিসেম্বর।
এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুদ সরদার। আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
জবাবে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭ ওভারে ৮ উইকেটে ৯৪ রানের বেশি করতে পারেনি শ্রীলংকা। ব্যাট হাতে লংকানদের পক্ষে ১৩ বলে সর্বোচ্চ ২১ রান করেন সানজানা কাভিন্দি।
দনিয়া ইউনিভার্সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র তালিব তার দিনমজুর বাবার সঙ্গে যাত্রাবাড়ির দনিয়ার গুয়ালবাড়ি মোড় এলাকায় বসবাস করতেন। তার মা সীমা বেগম ও আড়াই বছরের ভাই মো. মহিম হাসান পটুয়াখালি জেলার দশমিনা উপজেলায় গ্রামের বাড়িতে থাকেন।
সভায় বক্তারা বলেন, শিল্প-কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে ফ্রেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এন্ট্রি পর্যায়ে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীর জন্য বেতন, ভাতা ও গ্রাচ্যুইয়েটির ব্যবস্থা করতে হবে।
ডেমরা সিটি গেট স্টেশনে (সিজিএস) গ্যাস সঞ্চালন লাইনের মেরামত কাজের জন্য আজ সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা রাজধানীর বড় অংশজুড়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টা মৃত ব্যাক্তি ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলেননি সাকিব। এমনকি ওয়েস্ট ইন্ডিজেও যাননি। সব মিলে দেশের এক নম্বর অলরাউন্ডার ও টিম বাংলাদেশের এক সময়ের প্রধান চালিকাশক্তি সাকিব এখন জাতীয় দলের বাইরে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে।
কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যানের চাপায় সিএনজি অটোরিকশার তিন নারীসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর। খবর পিটিআইর