প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের সব সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র তথা এসি ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি তাপমাত্রায় ব্যবহারের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।
সপ্তাহ দুয়েকের মধ্যেই শুরু হতে যাওয়া রমজান মাসে যেন বিদ্যুৎ সংকট মোকাবিলা করা যায়, সে কারণেই এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম বিষয়টি পর্যবেক্ষণে নিয়োজিত থাকবে। কোথাও নির্দেশনার ব্যত্যয় ঘটলে সে এলাকায় লোডশেডিং করা হবে।
বর্ষপঞ্জির পাতায় শীতকাল মাত্র কদিন আগে শেষ হলেও দেশের বিভিন্ন এলাকাতেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। গরমের এই সময়ে বিদ্যুতের চাহিদা থাকে বেশি। বিশেষ করে রমজান মাসে সেহেরি ও ইফতারের সময় বাড়তি চাহিদা থাকে বিদ্যুতের।
বিদ্যুৎ খাতে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা গত এক-দেড় দশকে আগের তুলনায় বেড়ে কয়েক গুণ হলেও সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাপনায় দুর্বলতা রয়ে গেছে। তাছাড়া উৎপাদনে নিয়োজিত কেন্দ্রগুলোও কুইক রেন্টালসহ নানা ব্যবস্থাপনায় অনুমতি দেওয়ায় উৎপাদন সক্ষমতাও টেকসই হয়নি। ফলে গরমের দিন দেশব্যাপী তীব্র লোডশেডিং নিয়মিত চিত্রে পরিণত হয়েছে।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন
১৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড
১৬ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।
১৭ ঘণ্টা আগে