চ্যাম্পিয়ন্স ট্রফি: প্রস্তুতি ম্যাচে বিকেলে মাঠে নামছে টাইগাররা

ডেস্ক, রাজনীতি ডটকম

টুর্নামেন্ট শুরুর ছয় দিন আগেই দুবাইয়ে পৌঁছে গেছে টাইগাররা। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সেখানে পৌঁছানোর পর পরের দিনই আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে প্রথম অনুশীলন করে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

চলতি মাসের ১৯ তারিখে পর্দা উঠছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। ঠিক তার পরের দিন অর্থ্যাৎ আগামী ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের মোকাবিলা করবে টাইগাররা। তবে মূল পর্বের আগে একটি ঘাম ঝরানো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে শান্তবাহিনী।

পাকিস্তান শাহিনসের বিপক্ষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) মাঠে নামবেন শান্ত-মিরাজরা। বাংলাদেশ সময় বিকেল ৩টায় দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ম্যাচটি হওয়ার কথা রয়েছে।

মূল পর্বে ভালো করতে প্রস্তুতি ম্যাচকে খুব গুরুত্ব সহকারে দেখছে টাইগাররা। বিসিবির প্রকাশিত ভিডিওতে নিজেদের অবস্থা জানিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।

প্রথম দিনের অনুশীলন পর্ব শেষে তানজিম সাকিব বলছিলেন, ‘আমরা রাতের ফ্লাইটে দুবাই এসেছি। পরের দিন বিশ্রাম নিয়েছি। তাই আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। আর এসে অনুশীলন করার পর শরীর আরও ভালো লাগছে।’ প্রস্তুতি ম্যাচের লক্ষ্য নিয়ে তার মন্তব্য, ‘প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেবো। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়। কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেন্থে করলে ব্যাটারদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করব।’

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের যে দলটা মাঠে নামবে, সেই দলের কেউই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে মোহাম্মদ হারিস ছাড়াও আরও আছেন আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা ও উসামা মীররা।

বাংলাদেশ স্কোয়াড:

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

পাকিস্তান শাহিনস স্কোয়াড:

মুহাম্মদ হারিস (অধিনায়ক), আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মুকিম এবং উসামা মীর।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ৬২২ প্রাণহানি, আহত ১৬৫২

সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৬৭৬ টি দুর্ঘটনায় ৬৭১ জন নিহত এবং ১ হাজার ৬৯৬ জন আহত হয়েছে। এ সময়ে ২২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত, ২১৯ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৬ দশমিক ৫ শতাংশ, নিহতের ৩৭ দশমিক ১৩ শতাংশ ও আহতের ১৩ দশমিক ২৫ শতাংশ।

৮ ঘণ্টা আগে

ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাভারের বিকেএসপিতে প্রাইম ব্যাংকের হয়ে ম্যাচ খেলে রাতে বিমানে চট্টগ্রামে ফেরেন নাঈম। বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় যাওয়ার পথে লালখান বাজার এলাকায় পৌঁছালে পুলিশের একটি টহল দল তাদের গাড়ির গতিরোধ করে।

৯ ঘণ্টা আগে

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বর্ষণমুখর সকাল সোয়া দশটা নাগাদ সময়ে হাজার হাজার মানুষ পাতলি খাল পাড়ে সমবেত হয়েছেন। কক্সবাজার বিমানবন্দর থেকে পাতলী খাল পর্যন্ত রাস্তার দুই পাশে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে নেতাকে বরণ করে শুভেচ্ছা জানান।

১০ ঘণ্টা আগে

১১ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

পূর্বাভাসে বলা হয়েছে— ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

১২ ঘণ্টা আগে