প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভোক্তা সাধারণের কথা বিবেচনায় নিয়ে রমজান মাস জুড়ে রাজধানী ঢাকার ২৫টি স্থানে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, এ সব স্থানে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস ও ২৫০ টাকা কেজি দরে ড্রেসিং করা ব্রয়লার মুরগির মাংস বিক্রি করা হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন রমজান উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, রমজান মাসে মাছ, মাংস, দুধ ও ডিমের সরবরাহ নিশ্চিত করা হবে। রোজার মধ্যে মূল্য নিয়ন্ত্রণের জন্য পহেলা রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানী ঢাকায় সাশ্রয়ী মূল্যে ব্রয়লার মুরগি, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।
ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, রাজধানী ঢাকার ২৫টি স্থানে গাড়িতে করে ন্যায্য দামে এসব পণ্য বিক্রি করা হবে। স্থানগুলোর তালিকা পরে জানিয়ে দেবে মন্ত্রণালয়।
এসব স্থানে ড্রেসিং করা ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, প্রতি ডজন ডিম ১১৪ টাকা ও প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হবে বলেও জানান উপদেষ্টা ফরিদা।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন
১৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড
১৬ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।
১৭ ঘণ্টা আগে