বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে যানজটে নাকাল হন হাজার হাজার যাত্রী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে গাজীপুরের মোগরখাল, কোনাবাড়ী এলাকায় শ্রমিকেরা এ আন্দোলনে নামেন বলে জানিয়েছে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন। পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন আলেম-ওলামা ও জনতা। এর আগে ঘোষণা দেওয়া হয়, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে সম্মেলন অনুষ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহবাগ থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় তাকে গ্রেপ্তার করেছে। সোমবার (৪ নভেম্বর) রাতে মোল্লা জালালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খা
সাইবার নিরাপত্তা আইন এক সপ্তাহের মধ্যে বাতিল হবে এবং এই আইনের অধীনে যত মামলা হয়েছে, সব মামলাও প্রত্যাহার হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সোমবার (৪ নভেম্বর) নরওয়ের রাষ্ট্রদূত হাকোন অ্যারাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই তথ্য জানান।
পরিবেশ উপদেষ্টা বলেন, দেশকে হর্নমুক্ত রাখতে সবাইকে নিজের গাড়ি নিয়ন্ত্রিতভাবে চালাতে হবে এবং হর্ন ব্যবহার কমাতে হবে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক তথ্য ও জ্ঞানের ভিত্তিতে জনমত গঠনে তরুণদের ভূমিকা অপরিসীম।
তিনি আরও বলেন, বিমানবন্দরের যাত্রীদের তাদের স্ব স্ব ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে এবং যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে। প্রয়োজনে বিমানবন্দরের কল সেন্টার ১৩৬০০- তে কল করার পরামর্শ দেন তিনি।
রাষ্ট্রদূত সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছে। সর্বশেষ পূজাতে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, ছুটি বাড়ানো হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার সংখ্যালঘুদের নিয়ে রাজনৈতিক খেলায় মেতে উঠেছিল। তারা সংখ্যালঘুদের ভোটব্যাংক হিসেবে চিহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পরে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার।
গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর নতুন অন্তর্বর্তী সরকার সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে। সেই কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন এটা নিয়ে বিতর্ক চলছে।
বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআরএনবির সাবেক সভাপতি রাশেদ মেহেদী। সংগঠনের সভাপতি সমীর কুমার দে’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন।
তিনি জানান, যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ডিবি কার্যালয়ে শাজাহান খানের জিজ্ঞাসাবাদ চলছিল। এদিন বিকেল সাড়ে ৩টার দিকে সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেকে আনা হয়। সেখানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এরপর ২২ অক্টোবর ওই কূপের ১২০০ মিটার গভীরে আরও সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান মেলে। এই টেস্ট হিসেবে এক সপ্তাহ গ্যাস উত্তোলন করা হয়। পরবর্তীতে ওই কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করার জন্য প্রস্তুত করা হয়। এখান থেকে প্রতিদিন সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে।
এ সময় নির্দেশনা হিসেবে বলা হয়, রিক্রুটিং এজেন্টরা কর্মীদের কাছ থেকে সরকার নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকার অতিরিক্ত অর্থ নেবেন না। সব লেনদেন উপযুক্ত লিখিত দলিল রসিদ বা ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন করবেন এবং অনুমোদিত রিক্রুটিং এজেন্ট ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে
এদিকে, গত এক দিনে সারা দেশে ১২৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ৩০৪ জন।
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজধানীর ঢাকায় আলিয়া মাদ্রাসার সামনে মো. ফজলুর করিম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে আগামী ২৩ নভেম্বর মহাসমাবেশ করবেন আন্দোলনকারীরা। তার আগে প্রতি শুক্র ও শনিবার শাহবাগে ও জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।