বাসে থাকা মিঠু সিকদার নামের এক যাত্রী বলেন, দুপুরে সাভারের সিএমবি বাসস্ট্যান্ড থেকে ঢাকার মিরপুরের দিকে যাচ্ছিলাম। এসময় ব্যাংক কলোনীর একটি নির্জন স্থানে থামিয়ে ৭ থেকে ৮জন ছুরি ও সুইচগিয়ার দেখিয়ে বাসে থাকা যাত্রীদের জিম্মি করে। পরে সামনে থাকা যাত্রীদের টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
রমজানে অন্যান্য বছরের ন্যায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ অভিনয় পরিচালনা করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, এটা আপনাদের বলতে বা স্বীকার করতে হবে যে এবার জিনিসপত্রের দাম গতবারের চেয়ে কম রয়েছে। আর অভিযান না চালিয়েও যদি জিনিসপত্
এই আসরকে সামনে রেখে গত মাসের ১০ জানুয়ারি ক্যাম্প করেছিল বাংলাদেশ নারী কাবাডি দল। প্রস্তুতি ভালোভাবে শেষ করতে পারায় এবারের আসরে ব্রোঞ্জ জয়ের প্রত্যাশা নিয়ে ইরানে যাচ্ছে দল। এ সর্ম্পকে দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন,‘যদি বলি আমরা স্বর্ণ কিংবা রুপা জয়ের লক্ষ্য নিয়ে যাবো—ওটা মোটেও বাস্তব সম্মত হবে ন
২. পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বাড়ানো ও দক্ষতার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ ও পাবলিক প্রসিকিউটরদের অংশগ্রহণে সারাদেশে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রা শেষে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
আবাসিক সমন্বয়কারী লুইস বলেন, ‘জনগণের ওপর ঘটে যাওয়া নৃশংসতার ঘটনাসমূহ যথাযথ অধিভুক্ত করতে জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং এ বিষয়ে বাংলাদেশের মানুষের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। এটি এ ধরনের ঘটনা প্রতিরোধ এবং সত্য প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া।’
এ ছাড়া বিভিন্ন কারণে ১০ জন কন্যাসহ ৪৬ জনকে হত্যা করা হয়েছে। তিনজন কন্যাসহ ১৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পাঁচজন কন্যাসহ ১৫ জন আত্মহত্যা করেছেন। আটজন কন্যা অপহরণের শিকার হয়েছেন। একজন নারী সাইবার অপরাধের শিকার হয়েছেন। তিন কন্যাসহ মোট ৬ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তার স্ত্রী সাঈদা হক ও মেয়ে সুমাইয়া হোসেনের নামে থাকা ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ১১৬ বারের মতো পিছিয়েছে আদালত। রোববার ওই হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত ১১৬তম বারের মতো সময় বাড়িয়েছে। পরবর্তী আদেশের জন্য ৬ এপ্রিল সময় ন
রমজান হলো মুসলমানদের জন্য আত্মশুদ্ধির মাস। এই মাসে রোজা রাখা ফরজ করা হয়েছে, যা মুসলমানদের আত্মসংযম ও আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। রমজান শুধু উপবাস থাকার নাম নয়; বরং এটি ধৈর্য, সংযম, আত্মশুদ্ধি, দানশীলতা ও ইবাদতের মাস। প্রথম রমজানের দিন থেকেই মুমিনদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হয়, যেখানে তার
জুলাই গণঅভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় চার আসামিকে আগামী ৯ এপ্রিল হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ওই সময়ের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করার জন্য বলেছেন আদালত।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে দুদক। রোববার (২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
প্রশাসন ক্যাডারের পক্ষপাতিত্ব পূর্ণ ও বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। পরিষদের অন্তর্ভুক্ত ২৫ ক্যাডারের সদস্যরা সারা দেশের বিভিন্ন দফতরে এই কর্মসূচি পালন করে।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি আবেদনের শুনানি পিছিয়ে আগামী ৮ মে দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
নাসির উদ্দিন বলেন, একটি বিষয়ে সবাই একমত, সবাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকের সময় তারা সুষ্ঠু নির্বাচন চায় কি না প্রশ্ন করে একটি লিখিত ডকুমেন্টস নিয়ে রাখলে ইসির কাজ সহজ হবে। আমাদের এজেন্ডা নাই, কারো এজেন্ডা বাস্তবায়নে আমরা নাই, আমদের এজেন্ডা