প্রতিবেদক, রাজনীতি ডটকম

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আসলে ঘটনাটি (ভারত-পাকিস্তান উত্তেজনা) কী ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে পাকিস্তান কী পদক্ষেপ নিয়েছে, সেটা তিনি আমাকে অবহিত করার জন্য ফোন করেছিলেন। আমার কাছ থেকে তিনি কোনো সহায়তা চাননি। তবে আমি বলেছি, আমরা শুধু চাই শান্তি বহাল থাকুক, যেন কোনো উত্তেজনা বৃদ্ধি না ঘটে। আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান হোক।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়া বার্তা দিল্লির কাছেও পৌঁছাবে কি না জানতে চাইলে তিনি বলেন, যদি দিল্লি আমার কাছে জানতে চায়, তাহলে একই কথা বলবো। তবে আগ বাড়িয়ে কিছু বলবো না।
দিল্লির সঙ্গে কোনো অগ্রগতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, বলার মতো কিছু নেই।
উল্লেখ্য, সোমবার রাতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পররাষ্ট্র উপদেষ্টাকে টেলিফোন করেন।

সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ
৪ ঘণ্টা আগে
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৭ ঘণ্টা আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।
৭ ঘণ্টা আগে
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে