ফিফার অনুমতি, কানাডার সমিতের বাংলাদেশের হয়ে খেলতে বাধা নেই

ক্রীড়া ডেস্ক
সামিত সোম। ছবি: সংগৃহীত

হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার জন্য ফিফার অনুমতি পেয়েছেন কানাডার অভিবাসী সামিত সোম। এর ফলে বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা থাকছে না তার।

মঙ্গলবার (৬ মে) বাফুফের ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির সদস্য অমিত হাসান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলা রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আশা করছে, ফিফার অনুমতি পাওয়ায় ওই ম্যাচেই বাংলাদেশের হয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে পারবেন সোম।

এর আগে গত ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পান সামিত সোম। চার দিন পর ৫ মে পেয়ে যান বাংলাদেশের পাসপোর্টও। এরপর ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের জন্য আবেদন করা হয়।

বাফুফে সূত্র বলছে, মঙ্গলবার ফিফার ফিরতি মেইলে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে সামিতের বাংলাদেশের হয়ে খেলার বিষয়টিও নিশ্চিত হয়েছে।

বাংলাদেশি বংশাদ্ভূত মা-বাবার সন্তান সামিত সোমের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। এ ছাড়া তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলেন।

এর আগে ২০২০ সালে সামিত পরিবারসহ বাংলাদেশে ঘুরে গেছেন। বাংলাদেশে তার পূর্বসূরীদের নিবাস মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। তার মা নন্দিতা সোম ও বাবা মানস সোম গেল শতকের নব্বইয়ের দশকেই কানাডায় পাড়ি জমিয়েছেন।

এর আগে ডেনমার্ক থেকে জামাল ভুঁইয়া ও ফিনল্যান্ড থেকে তারিক কাজী বাংলাদেশ জাতীয় দলের হয়ে ফুটবল খেলেছেন। এরপর ইংল্যান্ড থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চলে এলে তা যেন দেশের ফুটবল অঙ্গনে নতুন করে প্রাণ ফেরায়। হামজার বাংলাদেশে ফেরাই আরও অনুপ্রাণিত করেছে সামিতকে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সেচ কাজে ৫ বছরের মধ্যে ডিজেলের বদলে সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ

৪ ঘণ্টা আগে

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ কর্মকর্তা

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৭ ঘণ্টা আগে

শুক্রবার থেকে বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।

৭ ঘণ্টা আগে

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।

৮ ঘণ্টা আগে
Advertisement