ঢাকায় শনাক্ত হয়েছে জিকা ভাইরাসে আক্রান্ত রোগী। গত তিন মাসে আটজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি জানা গেছে। গত বছরও পাঁচজন জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন। চিকিৎসা নেওয়ার পর তারা এখন ঝুঁকিমুক্ত।
আলোচিত এ মামলায় বিচারিক আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছিলেন। ওই রায় বাতিল ঘোষণা করে বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে খালাসের রায় দেন।
সিলেটে বুধবার (২৭ নভেম্বর) নতুন আমেরিকান কর্নার উদ্বোধন করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। যুক্তরাষ্ট্র দূতাবাস এবং বাংলাদেশের স্থানীয় অংশীদারদের মধ্যে এই যৌথ অংশীদারিত্বের লক্ষ্য স্থানীয় জনগোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি, জনগণের মধ্যে সংযোগ দৃঢ় করা।
গত মঙ্গলবার চট্টগ্রামে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী বলে দাবি করে কিছু ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক ফেসবুক পোস্টে বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশের ড
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পুলিশ জানিয়েছে, সাইফুল ইসলামকে কারা হত্যা করেছে, তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
ইসকন বলছে, তারা সবসময় সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় কাজ করে এসেছে। ভবিষ্যতেও একই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
ড. আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তহবিল গঠনে ধনী দেশগুলোর আচরণ হতাশাজনক। তাই কপের স্লোগান কী বলছে তার দিকে না তাকিয়ে বাংলাদেশের মাঠ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কার্যক্রম গ্রহণ করতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, মঙ্গলবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। গণমাধ্যমের বরাতে বিবৃতিটি সরকারের নজরে এসেছে। অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করছে, চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করার পর থেকে তার গ্রে
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে বন্দর নগরীসহ সমস্ত ঝুঁকিপূর্ণ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি।
আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন। নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না। আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমরা কোনোভাবেই আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দিবো না।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আইনজীবীরা এ বিক্ষোভ মিছিল হয়। এ সময় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। জড়িদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেট দেন আইনজীবীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে আজিজুল হক ইসলামাবাদী এ অভিযোগ দায়ের করেন।
মাহফুজ আলম বলেন, ‘গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন। নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন। সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে’।