সাম্যকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস উপদেষ্টা আসিফের

ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুর ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৪ মে) দুপুরে নিজের ফেসবুক আইডিতে সাম্যকে নিয়ে ক্যাম্পাসের স্মৃতিচারণ করে এক স্ট্যাটাসে এ দাবি জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৪ মে) দুপুরে নিজের ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সাম্যের সঙ্গে কাটানো ক্যাম্পাসজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। তিনি লেখেন,“২০১৯ সালের দিকে ক্যাম্পাসে গেস্টরুম নির্যাতনের বিরুদ্ধে কিংবা শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবির আন্দোলনে আমাদের সঙ্গে যেসব মুখ সবসময় দেখা যেত, সাম্য তাদের একজন। প্রথম বর্ষ থেকেই সাম্য ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং অসম্ভব ভদ্র একজন ছেলে।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন,“সেই ছোট ভাই সাম্য আজ আর আমাদের মাঝে নেই। এটা মেনে নেওয়া সত্যিই কষ্টকর।”

স্ট্যাটাসে আসিফ আরও উল্লেখ করেন, “এই ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু শুধু ব্যক্তি নয়—উদ্যানকেন্দ্রিক অপরাধচক্র, মাদকচক্র এবং উদ্যানের অনিরাপদ পরিবেশও এ হত্যাকাণ্ডের জন্য সমানভাবে দায়ী।”

তিনি সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ইস্যুতে দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বলেন,“বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরামর্শ অনুযায়ী খুব শিগগিরই উদ্যানকে একটি নিরাপদ স্থানে পরিণত করা হবে। আমি নিজে দায়িত্ব নিয়ে এটি বাস্তবায়ন করব।”

শেষে তিনি লেখেন,“আমরা দুঃখিত সাম্য, তোমাকে নিরাপত্তা দিতে পারিনি। তবে আর কারও যেন এমন কিছু না ঘটে, তা নিশ্চিত করাই এখন আমাদের দায়িত্ব।”

মঙ্গলবার (১৩ মে) রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তিনি ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত সাম্য স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ঘটনার সময় তার সঙ্গে থাকা বায়েজিদ ও রাফিও গুরুতর আহত হন।

সাম্যের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় অঙ্গনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন থেকে শুরু করে শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও রাজনীতিকদের পক্ষ থেকে বিচারের দাবি উঠেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

৬ ঘণ্টা আগে

সরকারের উদ্দেশ্য ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।

৭ ঘণ্টা আগে

বাংলাদেশের পাশে থাকার দৃঢ় বার্তা শি জিনপিংয়ের

বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার পাশাপাশি যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও ঢাকার অবস্থানকে দৃঢ় সমর্থন জানিয়েছে বেইজিং।

৮ ঘণ্টা আগে

চীন সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেয়ার পর মালয়েশিয়ায় ছিলো প্রধানমন্ত্রীর প্রথম সফর।

৯ ঘণ্টা আগে