প্রবীণ এ রাজনীতিক বলেন, আমাদের মনে রাখতে হবে, সবাই আলাদাভাবে আমরা যে বক্তব্যগুলো রাখি এবং লক্ষ্যগুলোকে সামনে রেখে কাজ করি, তাতে দেশের অবস্থার আরও অবনতি ঘটবে। অনৈক্যের মধ্য দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হবে। একদিকে না গিয়ে আমরা বিভিন্ন দিকে ছুটবো; এই জিনিসটাকে আমরা উপলব্ধি যত দ্রুত করি ততই ভালো।
তিনি বলেন, গত ২ মাসের মধ্যে চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটেছে, ধারাবাহিকভাবে কেউ যদি কোনো সংগঠনের পরিচয়ে অপব্যবহার করে থাকে সেটা তার ব্যক্তিগত অপরাধ। সেই ব্যক্তি দোষী হবেন, কোনো সংগঠন নয়। ওই ব্যক্তির ধর্মীয় পরিচয়, রাজনৈতিক পরিচয়, সামাজিক পরিচয় আসবে না; তখন শুধু তার পরিচয় হবে শুধু অপরাধী।
আইসিসির প্রধান প্রসিকিউটর করিম এ এ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। সফরের প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আইসিসি। এতে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম এ এ খানের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করা হয়।
মাহফুজ আলম বলেন, হঠকারিতা, নেতিবাচকতা ও ভাঙনের মানসিকতা থেকে বের হয়ে আমাদের সৃজনশীল ও ইতিবাচক মানসিকতায় এ রাষ্ট্রকে গড়তে হবে। এ রাষ্ট্র পরিগঠন করলেই কেবল জুলাই শহিদানসহ শহিদ আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে।
রয়টার্সের প্রতিবেদনে দেওয়া ওই বক্তব্যের বাংলা করলে দাঁড়ায়, চিন্ময় দাসের পক্ষের একজন মুসলিম আইনজীবী আদালতের বাইরে বিক্ষোভের সময় নিহত হয়েছেন।
তারা দিনের বেশিরভাগ সময় শান্তিপূর্ণ বাংলাদেশকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। স্বৈরাচারের দোসরদের বাংলার মাটিতে আর স্থান হবে না। বিগত ১৬ বছরে খুনি হাসিনা এই ইসকনকে তিলে তিলে বড় করেছে, তাদের প্রতিষ্ঠিত করেছে। আমার ভাইয়ের লাশ সামনে রেখে বলছি, ইসকনকে নিষিদ্ধ করতে হবে।
আমরা দেখেছি বিগত ১৮ বছর একজন ফাঁসির আসামিকেও কোর্টে তোলা হলে যেভাবে নিরাপত্তা দেওয়া হতো, মানুষজন উঠতে দেওয়া হতো না সেখানে কীভাবে আজকে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময়কে আনার সময়ে এতো মানুষ আসলো পুলিশের কাছে এটা আমার প্রশ্ন থেকে গেলো। কীভাবে সেখানে এতো মানুষ খঞ্জর, বল্লম নিয়ে তাণ্ডব চালাতে সাহস পায়?
কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধিতে সরকারের কাজ করছে। কমিউনিটি পুলিশের কার্যক্রম প্রথমে ঢাকায় বেগবান করা হবে। পরে পুরো দেশে পর্যায়ক্রমে করা হবে। সারাদেশে প্রচুর ভুয়া মামলা হয়েছে। এসব মামলায় যারা নিরীহ কেউ যাতে হয়রানি না হন সে জন্য আমরা একটি কমিটি করে দিবো। যারা ভুয়া মামলা করেন তাদের ধরিয়ে দিন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩৯, ঢাকা উত্তর সিটিতে ১৮৮, ঢাকা দক্ষিণ সিটিতে ১০৫, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৭ জন রয়েছেন।
চিন্ময় কৃষ্ণের বিষয়ে তিনি বলেন, ‘যে সংগঠনের সঙ্গে তার (চিন্ময় কৃষ্ণ) সম্পৃক্ততার কথা বলা হয়েছে, সংগঠন তাকে অস্বীকার করেছে। এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছে তারা। ঢাকায় তাদের সংগঠনের প্রধানদের সঙ্গে আমার মতবিনিময়ও হয়েছে।’
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে পরবর্তী যা ২৪ ঘণ্টায় আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। ফলে দেশের ৩টি বিভাগে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন শারমিন সুপ্তা। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারলে বাংলাদেশের হয়ে দ্রুততম হান্ড্রেডের মালিক হতে পারতেন। তবে শেষ পর্যন্ত নার্ভাস নাইনটিজে কাটা পড়েছেন।
তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে ২৬ লাখ টাকার কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৭ নভেম্বর) বিশেষ জজ আদালত ১০ এর বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন।
স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (২৭ নভেম্বর) এ আদেশ দেন।
ঢাকায় শনাক্ত হয়েছে জিকা ভাইরাসে আক্রান্ত রোগী। গত তিন মাসে আটজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি জানা গেছে। গত বছরও পাঁচজন জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন। চিকিৎসা নেওয়ার পর তারা এখন ঝুঁকিমুক্ত।
আলোচিত এ মামলায় বিচারিক আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছিলেন। ওই রায় বাতিল ঘোষণা করে বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে খালাসের রায় দেন।
সিলেটে বুধবার (২৭ নভেম্বর) নতুন আমেরিকান কর্নার উদ্বোধন করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। যুক্তরাষ্ট্র দূতাবাস এবং বাংলাদেশের স্থানীয় অংশীদারদের মধ্যে এই যৌথ অংশীদারিত্বের লক্ষ্য স্থানীয় জনগোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি, জনগণের মধ্যে সংযোগ দৃঢ় করা।