পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে নানা রকম মিথ্যা তথ্য তুলে ধরে বদনাম ছড়াচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সজাগ থাকতে হবে।
ক্ষমতা গ্রহণের পর রেকর্ড ৫১৭ জনকে অফিসার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অন স্পেশাল ডিউটি (ওএসডি) করেছে অন্তর্বর্তী সরকার। এদের মধ্যে বিসিএস প্রশাসন ক্যাডারের রয়েছেন ১২১ জন।
রিমান্ড শুনানিকালে শাজাহান খান বলেন, মাননীয় আদালত আমাকে একটু সময় দেন কথা বলার। আমি কথা বলতে চাই। পরে আদালতের অনুমতি নিয়ে কথা বলতে শুরু করেন শাজাহান খান। তিনি বলেন, পিপি সাহেব বলেছেন, আন্দোলনে পুলিশ গুলি করেছে। সে অর্ডার তো দিতে পারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গুলি চালানোর অর্ডার তো আমি দিতে পারি
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান হয়েছে। বাংলাদেশের জার্সিতে খেলার জন্য হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে এসে পৌঁছেছেন। আজ (সোমবার) সকাল পৌনে এগারোটায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা এই ফুটবলার। গতকাল বাংলাদেশ সময় দিবাগত রাত দু’টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্ট
ঢাকায় অরগানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) সদস্য ১৯টি দেশের মিশনপ্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে ইসির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।
বিবৃতিতে ডিএমপি কমিশনার বলেন, ‘নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি।’
কেবল এমআরটি ও র্যাপিড পাসধারীরাই চড়তে পারছিলেন মেট্রোতে। পরে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে ফের টিকিট বিক্রি স্বাভাবিক হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার মোনায়েম হায়দার (২৬) হিযবুত তাহরীরের ‘মতাদর্শ প্রচারকারী ও অন্যতম সংগঠক’। গত ৭ মার্চ রাজধানীর বায়তুল মোকাররমের সামনে হিযবুত তাহরীর ‘মার্চ ফর খিলাফত’ নামে যে মিছিল করে, তাতে অংশ নিয়েছিলেন মোনায়েম।
রাজধানীর জাতীয় স্টেডিয়ামে সংস্কারকাজ চলমান আছে জানিয়ে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ঢাকায় না হলেও বাকি ৬৩ জেলায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
উপদেষ্টা বলেন, বিএফআইডিসিকে আধুনিক করতে প্রথমে সীমাবদ্ধতা চিহ্নিত করতে হবে। রাবার গাছের উৎপাদন বাড়াতে উন্নতমানের ক্লোন আনতে হবে। এছাড়া সুপারি পাতা, বাঁশ ও বেত দিয়ে পরিবেশবান্ধব পণ্য তৈরি করে সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের বিকল্প আনতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা চলাকালীন দিনগুলোতে পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা শুরু থেকে শেষ দিন পর্যন্ত দেশের সর্বত্র সব কোচিং সেন্টার বন্ধু থাকবে। আগাম বন্যাপ্রবণ এলাকায় পরীক্ষা গ্রহণে
প্রধান উপদেষ্টার চীন সফরসূচি তুলে ধরে শফিকুল আলম বলেন, এই সফরের সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বেইজিংয়ে ২৮ মার্চ অধ্যাপক ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হবে। সেখানে দু’দেশের দ্বিপক্ষীয় সকল বিষয় নিয়ে আলাপ হবে।
এই সময়ে এমনিতেই সড়ক স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ব্যস্ত থাকে। এ অবস্থায় সড়ক অবরোধ করলে জনদুর্ভোগ তৈরি হয়। তাই এভাবে সড়ক অবরোধ করে জনভোগান্তি তৈরি না করার আহ্বান জানিয়েছে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এই সংস্থা।
দেশ জুড়ে চলমান নারী ও শিশু নিপীড়ন এবং ধর্ষণের প্রতিবাদে রোববার (১৬ মার্চ) রাজধানীর মানিক মিয়া অ্যভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে টিআইবি আয়োজিত মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়।
সাবেক সংসদ সদস্য এবং সদ্য নাম বদলে ফেলা বিএসএমএমইউ (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) ও বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেনাবাহিনী। ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আজ রোববার বিকেল সাড়ে তিনটার পর তাকে উদ্
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, আমরা আনন্দ করার মেজাজে নাই, তাই নরমালি গত বিজয় দিবসে যেমন হয়নি এবারও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না। রোববার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনে যাত্রী হয়রানি ও প্রতারণা এড়াতে বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অ্যাপ ব্যবহার করে অথবা সরাসরি কাউন্টার থেকে যাত্রীদের টিকিট কেনার পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে।