ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের মণিপুরে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দিবাগত মধ্যরাত ২টা ২৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলের ৩৯ কিলোমিটার (২৪ মাইল) দূরে ৫ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাত ১টা ৫৪ মিনিটে (বাংলাদেশ সময় ২টা ২৪) এ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪৭ কিলোমিটার (২৯ মাইল) অগভীর, যার কারণে কম্পন বিস্তৃত এলাকাজুড়ে জোরালোভাবে অনুভূত হয়। ওয়েবসাইটটি আরও জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল অগভীর হওয়ায় একই মাত্রার গভীর ভূমিকম্পের চেয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি এর প্রভাব বেশি ছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন ও পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি। ভূপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত কম গভীরে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী এর অভিকেন্দ্র ছিল ২৪ দশমিক ৪৯ অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৭৮১৬ দ্রাঘিমাংশে। যা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫৪ কিলোমিটার দূরে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

৫ ঘণ্টা আগে

মৌখিক নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ

ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

৬ ঘণ্টা আগে

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

১৭ ঘণ্টা আগে

একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১— বছরের সর্বোচ্চ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।

১৭ ঘণ্টা আগে
Advertisement