ডেস্ক, রাজনীতি ডটকম

বঙ্গোপসাগরের উত্তরপশ্চিম ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে ঝোড়ো হাওয়ার শঙ্কা থেকে দেশের চার সমুদ্রবন্দরেই তিন নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। বুধবার (২৮ মে) সকালে আবহাওয়া অধিদপ্তর এ লঘুচাপের জন্য সামুদ্রিক সতর্কবার্তা জারি করেছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সতর্কসংকেতের তথ্য জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এর আগে সোমবার সঞ্চালনশীল মেঘমালার কারণে বুধবার থেকে তিন দিন দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এখন লঘুচাপের কারণে বৃষ্টি অব্যাহত থাকবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগসহ অধিকাংশ উপকূলীয় এলাকায়। বুধবারের নিয়মিত আবহাওয়া বিজ্ঞপ্তিতে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান রাজনীতি ডটকমকে বলেন, লঘুচাপটি সুস্পষ্ট হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় এরই মধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছেম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।
রাজনীতি ডটকমের প্রতিনিধি জানিয়েছেন, গতকাল মঙ্গলবার কক্সবাজারে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এ দিন ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কক্সবাজার আবহাওয়া অফিস। আজ বুধবার ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করে। সকাল সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, মঙ্গলবার চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতেও বৃষ্টি হয়েছে। এ দিন সবচেয়ে বেশি ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে খেপুপাড়ায়। এ ছাড়া চট্টগ্রাম ও যশোরে ১৯ মিলিমিটার করে এবং পটুয়াখালীতে ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যখন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনের কাজ করছেন, সেই সময় একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’ এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান তিনি।
২ ঘণ্টা আগে
এসময় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
৫ ঘণ্টা আগে
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে
৬ ঘণ্টা আগে
বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সার্ক সচিবালয়ের মধ্যে ভবিষ্যতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, যৌথ গবেষণা উদ্যোগ, আন্তর্জাতিক সেমিনার আয়োজন এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
১৭ ঘণ্টা আগে