গত অক্টোবর ২০২৪ থেকে শুরু হয় এই নির্বাচনের প্রক্রিয়া, যখন বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে ভাইস প্রেসিডেন্ট এর জন্য প্রার্থিতা দাখিল করে। এশিয়া-প্যাসিফিক গ্রুপ সর্বসম্মতিক্রমে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করে এবং এই প্রার্থিতা কাউন্সিলের অন্য সকল সদস্যের বিবেচনার জন্য পেশ করে। অ
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল জানান, সরকার বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি বলেন, অক্টোবর-নভেম্বরে আন্তর্জাতিক বাজারে সয়াবিনের মূল্য বৃদ্ধি পেয়েছে। সরকার অন্যান্য দেশের বাজার পর্যবেক্ষণ করে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
পুলিশ কর্মকর্তা বলেন, মহানগরীর প্রতিটি এলাকা নিরাপদ রাখতে পুলিশ দিন-রাত কাজ করে যাচ্ছে। পুলিশি কার্যক্রম ফলপ্রসূ করতে হলে এবং সমাজ থেকে অপরাধ দূর করতে হলে শুধু পুলিশই নয়, পুলিশের পাশাপাশি জনগনকেও এগিয়ে আসতে হবে। মানুষ যেন বলে আমাদের পুলিশ। আমরা সেই পুলিশ হতে চাই।
প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সাবেক ডিসি ও বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. জসীম উদ্দীন মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অপরাধের অভিযোগে অভিযুক্ত হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গত ৩০ অক্টোবর রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমরা খালি ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা কিন্তু স্বাস্থ্য সেবা না। এটা চিকিৎসা ব্যবসা হয়ে গেছে। আমরা যদি সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য সেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব।
অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক-কর্মকর্তার সম্পদের বিষয়ে তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
২০০৪ সালের ঘটনায় ২০০৭ সালে বিস্ফোরক দ্রব্য আইনে করা এক মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বিচারিক আদালতের দেওয়া ১২ বছরের দণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন পেশ করেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) কমিটির প্রধান জাকির আহমেদ খান কমিটির অন্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন পেশ করেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজও শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এসময় এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪১ স্কোর নিয়ে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।