ডা. মো. মারুফুল ইসলাম বলেন, আগামীকাল (মঙ্গলবার) হয়তো ৪০ থেকে ৫০ ব্যাগ রক্ত লাগতে পারে। যারা রক্ত দিতে আগ্রহী তারা সকাল ৮টার পর যোগযোগ করতে পারবেন।
সংকটাপন্ন রোগীদের কথা তুলে ধরে এই চিকিৎসক বলেন, এখানে ২০ জনের মতো আছে, যাদের শরীরের ৫০ শতাংশ থেকে শুরু করে শতভাগ পর্যন্ত দগ্ধ হয়েছে। আমরা চেষ্টা করছি। কিন্তু তারা শারীরিকভাবে অত্যন্ত ঝূঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
এ দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তৌফিক হোসাইনের শরীরের বেশির ভাগ অংশ দগ্ধ হয়েছে। বার্ন ইনস্টিউটে তার মা বলেন, সকাল ৭টায় ভাত খেয়ে ছেলেকে নিয়ে স্কুলে যান তিনি। ছেলেকে স্কুলে দিয়ে পাশেই অপেক্ষা করছিলেন। দুর্ঘটনার কথা শুনে ছুটে যান স্কুলের গেটে। এ সময় পোড়া শরীর নিয়ে বের হয়ে এসে মাক
২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন। হজে গমনেচ্ছুক ব্যক্তিরা প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়ে হজের প্রাথমিক নিবন্ধন করতে পারবেন।
নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে মিলিটারি রেসকিউ ব্রিগেডের সঙ্গে যোগাযোগ করা যাবে ০১৭৬৯০২৪২০২ নম্বরে।
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন।
আইন উপদেষ্টা বলেন, ‘এ ঘটনায় আমরা খুবই শোকাহত। সরকার ইতোমধ্যেই মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একইসঙ্গে, বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সেটিও খতিয়ে দেখা হবে।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পরই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৬৪ জন।
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় রক্তের হাহাকার দেখা দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের চাহিদা বেড়েছে। এ অবস্থায় নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের বার্ন ইনস্টিটিউটে আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, ০১৯৪৯০৪৩৬৯৭ নম্বরটি হাসপাতালের হটলাইন নম্বর হিসেবে চালু থাকবে। এই নম্বর ব্যবহার করে সেবা গ্রহণ করা যাবে।
ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ বলেন, বিমানটি বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অর্ধ-শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি দেশের সব সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থ
অধ্যাপক সায়েদুর বলেন, আহত শিক্ষার্থীদের বেশির ভাগই দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউট, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও উত্তরার আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। বিকেল পৌনে ৪টার দিকে বার্ন ইনস্টিটিউটের একজনআবাসিক চিকিৎসক চিকিৎসাধীন একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।