প্রতিবেদক, রাজনীতি ডটকম

উত্তরায় মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহত অন্তত ৭০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বেশির ভাগই শিক্ষার্থী। এর মধ্যে অন্তত ২০ জন অত্যন্ত ঝূঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মো. মারুফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের এখানে যারা ভর্তি আছে তাদের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। তৃতীয় শ্রেণি থেকে অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থী তারা।
সংকটাপন্ন রোগীদের কথা তুলে ধরে এই চিকিৎসক বলেন, এখানে ২০ জনের মতো আছে, যাদের শরীরের ৫০ শতাংশ থেকে শুরু করে শতভাগ পর্যন্ত দগ্ধ হয়েছে। আমরা চেষ্টা করছি। কিন্তু তারা শারীরিকভাবে অত্যন্ত ঝূঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
হাসপাতালে ভিড় না করার অনুরাধ জানিয়ে ডা. মারুফুল বলেন, এখানে যারা আসছেন তারা শিশুদের ভালোবেসেই আসছেন। কিন্তু মানুষের উপস্থিতিতে শিশুদের মধ্যে সংক্রমণের আশঙ্কা বেড়ে যাবে। তাই যত কম মানুষ আসবেন ততই ভালো।
তিনি আরও বলেন, ওষুধ থেকে শুরু করে শিশুদের জন্য যা যা লাগবে, তার সবকিছুই আমরা এখান থেকে সরবরাহ করছি। এখানে ওষুধসহ সবকিছু পর্যাপ্ত পরিমাণে আছে। তারপরও এখানে কোনো ওষুধ না থাকলে আমরাই সেটার ব্যবস্থা করব। ফলে কাউকে কিছু আনতে হবে না। সবার প্রতি অনুরোধ, এখানে ভিড় করবেন না।
এ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আহত হয়েছেন অন্তত ১৬৪ জন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।
৬ ঘণ্টা আগে
প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প
৮ ঘণ্টা আগে
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
৯ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘পরিবর্তিত তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচলিত কার্যক্রমকে আধুনিক কমিউনিকেশন ব্যবস্থার আওতায় আনতে হবে। মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগকালীন তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে জনগণের ক
৯ ঘণ্টা আগে